সীমান্ত থেকে ‘ভারতীয় নাগরিকের’ গুলিবিদ্ধ লাশ উদ্ধার

লালমনিরহাট প্রতিনিধি
১০ এপ্রিল ২০২২, ১৬:৩৪আপডেট : ১০ এপ্রিল ২০২২, ১৬:৫৭

লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্ত থেকে এক ভারতীয় নাগরিকের (৫০) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (১০ এপ্রিল) দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠিয়েছে আদিতমারী থানা পুলিশ।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল এস এম তৌহিদুল ইসলাম জানান, দুপুর ৩টার দিকে ৭৫-বিএসএফের পদ্মা ক্যাম্পের ইনচার্জ ও লালমনিরহাট ১৫-বিজিবি ব্যাটালিয়নের দুর্গাপুর ক্যাম্প ইনচার্জের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বিএসএফ জানিয়েছে, খোঁজ-খবর নিয়ে লাশের পরিচয় পেলে বিজিবিকে জানানো হবে।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল ইসলাম জানান, দুর্গাপুর চওড়াটারী সীমান্তের ৯২৪ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাব-পিলার এলাকায় বাংলাদেশ অংশে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়।

তিনি আরও জানান, বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের পর লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিএসফের কাছে লাশ উদ্ধার করা হবে।

/এসএইচ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি