১২ দিন পর পেঁয়াজ আমদানি শুরু

হিলি প্রতিনিধি
১১ এপ্রিল ২০২২, ১৬:৩৭আপডেট : ১১ এপ্রিল ২০২২, ১৬:৩৭

আগের আমদানিকৃত পেঁয়াজ বিক্রি না হওয়ায় ১২ দিন বন্ধের পর আবারও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।

সোমবার দুপুরে ভারত থেকে পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে আসার মধ্য দিয়ে আমদানি কার্যক্রম শুরু হয়। এ পর্যন্ত তিন ট্রাকে ৭৮ টন পেঁয়াজ আমদানি হয়েছে।

হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ বলেন, ‘২৯ মার্চের পর আমদানি বন্ধ হয়ে যাবে এমন খবরে বন্দরের আমদানিকারকরা ভারত থেকে বাড়তি পেঁয়াজ আমদানি করেন। এতে দেশের বাজারে চাহিদার তুলনায় সরবরাহ বাড়ায় পেঁয়াজের দাম কমে যায়। সেই সঙ্গে ক্রেতা না থাকায় পেঁয়াজ পচে নষ্ট হওয়ায় আমদানিকারকরা ক্ষতিগ্রস্ত হন।’

তিনি বলেন, ‘ইতোমধ্যে বন্দরের অনেক আমদানিকারকের গুদামের পেঁয়াজ শেষ হয়ে গেছে। সরকার ৫ মে পর্যন্ত আমদানির অনুমতি দিয়েছে। ইতোমধ্যেই অনেকেই আমদানির অনুমোদন পেয়েছেন। এতদিন পেঁয়াজ মজুত থাকায় কেউ আমদানি করেননি। মজুত শেষ হয়ে যাওয়ায় আবারও আমদানি শুরু করেছেন আমদানিকারকরা। ফলে রমজানে পেঁয়াজের দাম বাড়বে না। এমনকি সংকটও হবে না।’

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বন্দর দিয়ে সর্বশেষ গত ২৯ মার্চ একদিনে ৬৩ ট্রাকে এক হাজার ৬৯০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছিল। এরপর থেকে বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। ১২ দিন পর আবারও আমদানি শুরু হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
চট্টগ্রাম বন্দরের এনসিটিতে এক মাসে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড
মালয়েশিয়ায় বাংলাদেশের আম রফতানির ‘দরজা খুলছে’ 
৭ দিন পর বেনাপোলে আমদানি-রফতানি শুরু, হাজারো ট্রাক আটকে আছে
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম