একসঙ্গে দুই প্রেমিকাকে বিয়ে

পঞ্চগড় প্রতিনিধি
২১ এপ্রিল ২০২২, ২২:০১ আপডেট : ২১ এপ্রিল ২০২২, ২২:০১

পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নে একইদিন দুই প্রেমিকাকে বিয়ে করেছেন রোহিণী চন্দ্র বর্মণ (২৫) নামে এক যুবক। তার বাড়ি ওই ইউনিয়নের লক্ষ্মীদ্বার গ্রামে। তিনি ওই গ্রামের যামিনী চন্দ্র রায়ের ছেলে। দুই প্রেমিকাকে বিয়ে করে ঘরেও তুলেছেন। একসঙ্গে দুই প্রেমিকাকে বিয়ে এবং ঘরে তোলার বিষয়টি যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

বুধবার (২০ এপ্রিল) দুই প্রেমিকা ইতি রানী (২০) ও মমতা রানীকে (২১) বিয়ে করেন তিনি। জানা গেছে, ইতি একই ইউনিয়নের গাঠিশাপাড়া এলাকার গিরিশ চন্দ্রের মেয়ে ও মমতা রানী একই ইউনিয়নের উত্তর লক্ষ্মীদ্বার এলাকার টনোকিশোর রায়ের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইতির সঙ্গে রোহিণীর দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক ছিল। পরে কয়েক মাসে আগে তারা দুই জনে মন্দির গিয়ে বিয়ে করেন এবং সেটি গোপন রাখেন। এদিকে রোহিণী নতুন করে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন মমতার সঙ্গে। গত ১২ এপ্রিল রাতে তার সঙ্গে দেখা করতে যান। পরে তাকে আটক করে রাখেন মমতার বাড়ির লোকজন এবং পরদিন ১৩ এপ্রিল তাদের বিয়ে দেন। এদিকে রোহিণীর বিয়ের খবর শুনে বুধবার সকালে বাড়িতে অনশন শুরু করেন ইতি। রাতে তিন পরিবারের সদস্যদের উপস্থিতিতে পুনরায় আনুষ্ঠানিকভাবে  ইতি ও মমতার সঙ্গে রোহিণীর বিয়ে হয়। দুই বউকে একসঙ্গে ঘরে তুললেন তিনি।

বলরামপুর ইউনিয়নের বাসিন্দা আবু তৌহিদ বলেন, ‘একসঙ্গে দুই প্রেমিকাকে বিয়ের বিষয়টি আমরা ফেসবুকে জানতে পেরেছি। এটি ফেসবুকে ভাইরাল হয়েছে।’

এ বিষয়ে জানতে রোহিণী চন্দ্র বর্মণের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও সংযোগ বিচ্ছিন্ন করে দেন। 

বলরামপুর ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন বলেন, ‘এক যুবক দুই মেয়েকে বিয়ে করেছে, এমন খবর শুনেছি। তবে এর আগে আমাকে মৌখিকভাবে তাদের অভিভাবকরা বিষয়টি জানালে আমি প্রশাসনকে জানিয়েছি। কিন্তু পরে শুনলাম ওই যুবক দুই জনকেই বিয়ে করে ঘরে তুলেছেন।’

/এফআর/
সম্পর্কিত
টিকটকে প্রেম, যশোরে এসে বিয়ে করলেন মালয়েশিয়ান তরুণী
প্রেমে টানে আসা চীনা তরুণের সঙ্গে মেয়ের বিয়ে দেননি কৃষক বাবা, দিলেন যেসব শর্ত
মিমির বর শোবিজের কেউ নন, তবে ত্রমিলা হলেন তার জা
সর্বশেষ খবর
এক মোটরসাইকেলে ৩ বন্ধু, ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেলো সবারই
এক মোটরসাইকেলে ৩ বন্ধু, ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেলো সবারই
বিএনপি, জামায়াত ও কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে যে আহ্বান জানালেন চরমোনাই পীর
বিএনপি, জামায়াত ও কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে যে আহ্বান জানালেন চরমোনাই পীর
ইসির কাছে নতুন করে সময় চেয়েছে বিএনপি, সোমবার যাচ্ছে না সংলাপে
ইসির কাছে নতুন করে সময় চেয়েছে বিএনপি, সোমবার যাচ্ছে না সংলাপে
গোপালগঞ্জে আটকা পড়েছেন শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা, গাড়িতে হামলায় ২ জন আহত
গোপালগঞ্জে আটকা পড়েছেন শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা, গাড়িতে হামলায় ২ জন আহত
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
আজ কত টাকায় বিক্রি হচ্ছে ১ ভরি স্বর্ণ
আজ কত টাকায় বিক্রি হচ্ছে ১ ভরি স্বর্ণ
পদ্মা সেতু এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে 
পদ্মা সেতু এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে 
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও ফ্রান্সের প্রেসিডেন্টকে জামায়াত আমিরের চিঠি
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও ফ্রান্সের প্রেসিডেন্টকে জামায়াত আমিরের চিঠি
এবার সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ
এবার সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ