হিলিতে দুদিনের ব্যবধানে রসুনের দাম দ্বিগুণ

হিলি প্রতিনিধি
২৭ এপ্রিল ২০২২, ১৫:৫০ আপডেট : ২৭ এপ্রিল ২০২২, ১৫:৫৩

দিনাজপুরের হিলিতে দুদিনের ব্যবধানে রসুনের দাম দ্বিগুণ হয়েছে। দুদিন আগেও যেখানে প্রতি কেজি রসুন ৩০ টাকায় বিক্রি হয়েছে, তা এখন ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দাম বাড়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। ব্যবসায়ীদের দাবি, সরবরাহ কম থাকায় বেড়েছে রসুনের দাম।

হিলি বাজারে রসুন কিনতে আসা মোফাজ্জল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাজারে কোনও পণ্যের দাম নিয়ন্ত্রণে নেই। যে যেভাবে পারছে জিনিসপত্রের বাড়তি দাম হাঁকাচ্ছে। ঈদ আসতে না আসতেই ব্যবসায়ীরা রসুনের দাম বাড়িয়ে দ্বিগুণ করেছে। বাজারে তো রসুনের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। এটি ব্যবসায়ীদের কারসাজি ছাড়া আর কিছুই না। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।’

হিলি বাজারের রসুন বিক্রেতা আবু তাহের বলেন, ‘কিছুদিন আগে দেশের বিভিন্ন অঞ্চল থেকে রসুন আসতো। বর্তমানে শুধু নাটোর থেকে রসুন কিনে বিক্রি করতে হচ্ছে আমাদের। মোকামে রসুনের দাম বাড়ায় হিলিতেও বেড়েছে। এক সপ্তাহ আগে যে রসুন আমরা ৩০ টাকা কেজি দরে বিক্রি করেছি বর্তমানে তা ৬০ টাকা কেজিতে বিক্রি করতে হচ্ছে। এর মূল কারণ ঈদ উপলক্ষে বিভিন্ন হাট ও বাজারে রসুনের চাহিদা বেড়েছে। কিন্তু সেই তুলনায় মোকামে সরবরাহ নেই।’

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নূর-এ আলম বলেন, ‘তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ে কেউ যেন কোনও কারসাজি করতে না পারে, এ জন্য বাজারে আমাদের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যহত রয়েছে। ইতোমধ্যে মূল্যতালিকা না টাঙানোয় এবং বাড়তি মূল্যে পণ্য বিক্রির দায়ে বেশ কয়েকটি দোকানকে জরিমানা করা হয়েছে।’ 

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রুখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

/আরকে/টিটি/
সম্পর্কিত
আমরা দিনে এনে দিনে খাওয়া মানুষ, এভাবে দাম বাড়লে কীভাবে বাঁচবো
তেলের দাম বাড়ায় জমিতে সেচ দিতে আমাদের খুব কষ্ট হচ্ছে
ছেলে-মেয়েরা যাতে কোনোভাবেই মাদকাসক্ত না হয়: ডা. জাহিদ 
সর্বশেষ খবর
ধর্ষণবিরোধী বিক্ষোভে ফুঁসছে কর্নেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
ধর্ষণবিরোধী বিক্ষোভে ফুঁসছে কর্নেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
তৈলাক্ত ত্বকের যত্নে ঘরোয়া পরিচর্যা
তৈলাক্ত ত্বকের যত্নে ঘরোয়া পরিচর্যা
বিরোধী দল দমনে গণগ্রেফতার: রাজনৈতিক নিপীড়নের বৃত্তে ঘুরছে বাংলাদেশ
বিরোধী দল দমনে গণগ্রেফতার: রাজনৈতিক নিপীড়নের বৃত্তে ঘুরছে বাংলাদেশ
মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচে প্রতিপক্ষ বেনিন, কেমন দল তারা?
মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচে প্রতিপক্ষ বেনিন, কেমন দল তারা?
সর্বাধিক পঠিত
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ