‘অপেশাদার’ আচরণে বিএনপিপন্থি ৪ আইনজীবীকে কারণ দর্শানোর নোটিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৮ মে ২০২৫, ১৬:৩৮আপডেট : ১৮ মে ২০২৫, ১৬:৪৯

ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার শুনানিকে কেন্দ্র করে ‘অপেশাদারত্বমূলক’ আচরণের কারণে জাতীয়তাবাদী আইনজীবী ঢাকা বার ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট খোরশেদ আলমসহ ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এ বিষয়ে আগামী তিন দিনের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।  

রবিবার (১৮ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দফতর সম্পাদক মো. জিয়াউর রহমানের সই করা পৃথক চার বিজ্ঞপ্তিতে তাদের  কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়।

কারণ দর্শানো নোটিশ পাওয়া অন্যরা হলেন, সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল খালেক মিলন, প্রাথমিক সদস্য অ্যাডভোকেট মো. জাবেদ ও এস এম ইলিয়াস হাওলাদার। 

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পাঠানো নোটিশ

নোটিশে বলা হয়েছে, ঢাকার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলার শুনানিকে কেন্দ্র করে আপনার ‘অপেশাদারত্বমূলক’ আচরণের ঘটনা ইতিমধ্যে বিভিন্ন ইলেকট্রনিক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে— যা দলীয় ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষুন্ন করেছে।

এতে আরও বলা হয়, এমন অযাচিত এবং অপেশাদারমূলক আচরণের জন্য আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না— তা আগামী তিন দিনের মধ্যে সভাপতি ও মহাসচিব বরাবরে লিখিতভাবে  কারণ ব্যাখা করার জন্য আহ্বান জানানো হচ্ছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন এবং মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালের সিদ্ধান্তে এই কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে।

/এনএইচ/এমকেএইচ/
সম্পর্কিত
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের