ঈদ উপহারের ১০ কেজির জায়গায় দেওয়া হচ্ছে ৮ কেজি চাল

হিলি প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২২, ২০:৫৬আপডেট : ২৯ এপ্রিল ২০২২, ২০:৫৬

দিনাজপুরের হিলিতে খট্টামাধপাড়া ইউনিয়নে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গরিবদের দেওয়া চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। ১০ কেজি করে চাল বিতরণের কথা থাকলেও চেয়ারম্যানের বিরুদ্ধে আট কেজি করে চাল দেওয়ার অভিযোগ উঠেছে। চাল কম দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে অসহায় দুস্থরা। তবে অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

শুক্রবার (২৯ এপ্রিল) সরেজমিন হিলির খট্টামাধবপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে দেখা যায়, গরিব অসহায়দের মধ্যে ভিজিএফের চাল বিতরণ হচ্ছে। ট্যাগ অফিসারের উপস্থিতিতে চাল বিতরণের কথা থাকলেও সেখানে কোন অফিসারের দেখা মেলেনি। কাটাতে চাল ওজন করে দেওয়ার পরিবর্তে দেওয়া হচ্ছে প্লাস্টিকের বালতিতে করে। 

এদিকে চাল পাওয়া কয়েকজনের চাল পুনরায় কাটায় ওজন করে সেগুলো ৮ কেজি থেকে ৯ কেজি করে পাওয়া যায়। 

চাল পাওয়া সিরাজুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, সকালে আমি ও আমার ভায়রার দুটি কার্ডের চাল ইউনিয়ন পরিষদে তুলতে আসি। পরে চাল তুলে বাইরে ওজন করে দেখি ১০ কেজি করে দেওয়ার কথা থাকলেও ৯ কেজি করে সর্বমোট ১৮ কেজি চাল হয়েছে। তারা চাল ওজন না করে বালতিতে করে চাল দিচ্ছে।

চাল পাওয়া সুমন বাংলা ট্রিবিউনকে বলেন, সরকার আমাদের জন্য ১০ কেজি করে চাল বরাদ্দ দিচ্ছে আর তারা ৮ কেজি করে চাল দিচ্ছে। আমি দুই কেজি করে চাল কেন কম নেবো? তারা কাটায় মেপে চাল দিচ্ছে না, বালতিতে করে দেওয়ায় আমরা ঠকছি।

খট্টামাধবপাড়া ইউপি চেয়ারম্যান কাওসার রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আমার ইউনিয়নে চার হাজার মানুষের মধ্যে ৪০ মেট্রিকটন চাল বিতরণ করছি। তবে আমাদের চাল কম দেওয়ার কোনও সুযোগ নেই। ঈদ সামনে রেখে শুক্রবারও চাল বিতরণ কার্যক্রম পরিচালনা করছি। 

তবে দুই-একশ’ গ্রাম চাল মাপে কমবেশি হতে পারে বলে জানান তিনি। 

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম বাংলা ট্রিবিউনকে বলেন, প্রধানমন্ত্রীর উপহার হিসেবে প্রত্যেককে ১০ কেজি করে চাল দেওয়ার কথা। কিন্তু কেন চাল কম দেওয়া হচ্ছে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।  

/টিটি/
সম্পর্কিত
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের