ঈদের নামাজের সিজদা থেকে ওঠা হলো না তার

গাইবান্ধা প্রতিনিধি  
০৩ মে ২০২২, ১৩:৩১আপডেট : ০৩ মে ২০২২, ১৩:৩১

পবিত্র ঈদুল ফিতরের নামাজ পড়া অবস্থায় গাইবান্ধার গোবিন্দগঞ্জে আখতারুজ্জামান তারা (৫৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ মে) সকাল সাড়ে ৮টার দিকে মহিমাগঞ্জ ইউনিয়নের রংপুর চিনিকল জামে মসজিদে ঈদের নামাজ পড়া অবস্থায় তার মৃত্যু হয়।

আখতারুজ্জামান তারা মহিমাগঞ্জ ইউনিয়নের শ্রীপতিপুর পাছপাড়া গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে। তিনি পেশায় মুদি ব্যবসায়ী ছিলেন।

মৃতের ভাতিজা সাংবাদিক এবিএস লিটন জানান, সকালে বৃষ্টি হওয়ায় স্বজনদের সঙ্গে ঈদের নামাজ পড়তে চিনিকল জামে মসজিদে যান আখতারুজ্জামান। নামাজ শুরু হলে তিনি প্রথম রাকাত পড়ে দ্বিতীয় রাকাতের সিজদায় গিয়ে আর উঠতে পারেননি। পরে মুসল্লি ও স্বজনরা আখতারুজ্জামানকে দ্রুত গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম জানান, পেশায় মুদি ব্যবসায়ী আখতারুজ্জামান বেশ কিছুদিন থেকে হৃদরোগে ভুগছিলেন। আখতারুজ্জামানের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলে মুরাদুজ্জামান বিপু ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

তিনি আরও জানান, মঙ্গলবার বাদ আসর নিজ বাড়ি সংলগ্ন একটি চাতালে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

এদিকে, ঈদের দিন নামাজে গিয়ে আখতারুজ্জামানের আকস্মিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

/এমএএ/
সম্পর্কিত
গো-খাদ্যের মৌসুমি ব্যবসা, কেমন চলছে বেচাকেনা 
কোরবানির বর্জ্য ব্যবস্থাপনার সামগ্রী বিতরণ শুরু করলো ডিএসসিসি
শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা না বন্ধ? 
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের