ঈদে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে প্রাণ গেলো তরুণের

গাইবান্ধা প্রতিনিধি
০৩ মে ২০২২, ১৭:৩২আপডেট : ০৩ মে ২০২২, ১৭:৩২

গাইবান্ধার সদর উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আহসান হাবীব (২১) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ মে) দুপুরে দারিয়াপুর-গাইবান্ধা সড়কের বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আহসান হাবীব সদর উপজেলার দক্ষিণ গিদারী গ্রামের ফকিরটারী গ্রামের পল্লী চিকিৎসক আঞ্জু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে গাইবান্ধা শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় দারিয়াপুরের বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়েন। তাৎক্ষণিক আশপাশের লোকজন ছুটে এসে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

স্বজনরা জানান, ঈদের নামাজ শেষে বাবার মোটরসাইকেল নিয়ে বন্ধুদের সঙ্গে ঘুরতে যান। কিন্তু বাড়ি ফিরতে হয়েছে লাশ হয়ে।

গাইবান্ধা সদর থানার ওসি মো. মাসুদুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের