রংপুরে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

রংপুর প্রতিনিধি
০৪ মে ২০২২, ২০:৪০আপডেট : ০৪ মে ২০২২, ২২:৪৯

রংপুরের গঙ্গাচড়া উপজেলার সলেয়াসার বাজারের কাছে মাইক্রোবাস ও অটোরিকশার সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (৪ মে) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সন্ধ্যা ৭টার দিকে গঙ্গাচড়া উপজেলার সলেয়াসার বাজারের কাছে একটি অটোরিকশাকে পেছন থেকে একটি মাইক্রোবাস চাপা দিলে ঘটনাস্থলেই তিন জন নিহত ও পাঁচ জন আহত হন। এলাকাবাসী তাদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও দুই নারী মারা যান। পুলিশ মাইক্রোবাসটি আটক করেছে।

গঙ্গাচড়া থানার ওসি দুলাল হোসেন জানান, তিন জন ঘটনাস্থলেই মারা গেছেন। আহত পাঁচ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি ঘটনাস্থলে রয়েছেন বলে জানিয়েছেন।

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সামসুল ইসলাম জানান, হাসপাতালে আনার পথে আরও দুই নারী মারা গেছেন। আহত তিন জনকে ভর্তি করা হয়েছে। নিহত ও আহতদের পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি