মোটরসাইকেলে বান্দরবান ভ্রমণে গিয়ে ফিরলেন লাশ হয়ে

কুড়িগ্রাম প্রতিনিধি
০৮ মে ২০২২, ১২:১৪আপডেট : ০৮ মে ২০২২, ১২:১৪

কুড়িগ্রামের রাজারহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ইমন মিয়া (২১) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন একই মোটরসাইকেলে থাকা লাদেন ওরফে রায়হান (২০) নামে অপর একজন। ইমন তার কয়েকজন বন্ধুসহ মোটরসাইকেল যোগে বান্দরবান থেকে ঢাকা হয়ে কুড়িগ্রামে ফিরছিলেন।

রাজারহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পবিত্র কুমার জানান, রবিবার সকাল সোয়া ৭টার দিকে উপজেলার রাজারহাট-তিস্তা সড়কের শরিফ সিনেমা হল সংলগ্ন কালভার্টে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমন মিয়া জেলা সদরের মোঘলবাসা ইউনিয়নের চরসিতাইঝাড় এলাকার দুলাল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার সকালে ইমন ও তার বন্ধুরা চারটি মোটরসাইকেলে ভ্রমণ শেষে একসঙ্গে কুড়িগ্রামে ফিরছিলেন।

রবিবার সকালে ইমন মোটরসাইকেল নিয়ে রাজারহাট শরীফ সিনেমা হল সংলগ্ন এলাকা অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে কালভার্টের রেলিংয়ে ধাক্কা লেগে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই ইমনের মৃত্যু হয়। অপর আরোহী রায়হান আহত হন।

রাজারহাট থানার পুলিশ পরিদর্শক পবিত্র কুমার বলেন, ‘নিহত ইমন তার কয়েকজন সঙ্গীসহ মোটরসাইকেল ভ্রমণ শেষে কুড়িগ্রাম ফিরছিলেন। নিহতের পরিবার কোনও অভিযোগ না করায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের