রাইস কুকারে মিললো ৮ কেজি গাঁজা

গাইবান্ধা প্রতিনিধি
১৫ মে ২০২২, ২২:১৬আপডেট : ১৫ মে ২০২২, ২২:১৬

গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে রাইস কুকারের ভেতর থেকে আট কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় সিরাজুল ইসলাম (২২) নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

রবিবার (১৫ মে) বিকালে রংপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জ পৌর এলাকার বোয়ালিয়া বাঁশহাটির পশ্চিমে বাসটি আটক করে তল্লাশি চালায় পুলিশ। সিরাজুল ইসলামের বাড়ি লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার পশ্চিম বেজ গ্রামে। তিনি ওই গ্রামের নুরু ওরফে পেড্ডা‌রের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান জানান, বিনতি পরিবহন নামের একটি বাসে অভিযান চালানো হয়। এ সময় একটি রাইস কুকারের ভেতরে কালো পলিথিন দিয়ে মোড়ানো ৯টি প্যাকেটে থাকা আট কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসব গাঁজা পাচারের অভিযোগে বাসে থাকে সিরাজুল ইসলামকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, তার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

/এফআর/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম