জামিন চাইতে গিয়ে কারাগারে প্রাথমিকের প্রধান শিক্ষক

কুড়িগ্রাম প্রতিনিধি
১৮ মে ২০২২, ২১:৫৪আপডেট : ১৮ মে ২০২২, ২১:৫৪

সভাপতির স্বাক্ষর জাল করে বিদ্যালয়ের যৌথ অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলনের মামলায় কু‌ড়িগ্রা‌মের এক‌টি সরকা‌রি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারাগারে পাঠা‌নোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (১৮ মে) দুপুরে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর কবির শিপন এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী আইয়ুব আলী এসব তথ্য নিশ্চিত করেছেন।

ওই প্রধান শিক্ষকের নাম খাদিজা বেগম। তিনি ফুলবাড়ী উপজেলার ভাঙা‌মোড় ইউনিয়নের পূর্ব রামরামসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বিদ্যালয় সভাপতি আবু মুসা বাদী হ‌য়ে মামলাটি করেন।

বাদী পক্ষের আইনজীবী আশরাফুল আলম জানান, সোনালী ব্যাংক ফুলবাড়ী শাখায় ওই বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষকের যৌথ স্বাক্ষরে পরিচালিত অ্যাকাউন্ট রয়েছে। খাদিজা বেগম সভাপতি আবু মুসার স্বাক্ষর জাল করে ২০২০ সালের ৩ সেপ্টেম্বর এবং একই বছর ২০ সেপ্টেম্বর দুই কিস্তিতে ৮২ হাজার টাকা উত্তোলন করেন। এ বিষয়ে বিদ্যালয় সভাপতি বিভিন্ন দফতরে অভিযোগ করে প্রতিকার না পেয়ে আদালতে মামলা করেন। 
তিনি আরও জানান, মামলায় উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিন নেন প্রধান শিক্ষক। উচ্চ আদালতের দেওয়া জামিনের মেয়াদ শেষ হওয়ায় বুধবার কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে তিনি জামিন আবেদন করেন। বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্র জানায়, জামিন আবেদন নামঞ্জুর হলে ওই শিক্ষক আদালত চত্বরে অসুস্থ হ‌য়ে পড়েন। প‌রে তা‌কে কারাগারে পাঠা‌নো হয়।

এ বিষ‌য়ে জান‌তে চাইলে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রিয়াজুল ইসলাম বলেন, প্রধান শিক্ষক কারাগারে যাওয়ার বিষয়টি শুনেছি। বৃহস্পতিবার স্কুলে গি‌য়ে বিষয়‌টি নি‌য়ে বিধি মোতা‌বেক ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী