স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

গাইবান্ধা প্রতিনিধি
১৯ মে ২০২২, ১৭:০০আপডেট : ১৯ মে ২০২২, ১৭:০০

গাইবান্ধার সুন্দরগঞ্জে যৌতুক না পেয়ে স্ত্রী আনোয়ারা বেগমকে পিটিয়ে হত্যার দায়ে স্বামী আতোয়ার রহমানকে (৪৫) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৯ মে) দুপুর সাড়ে ১২টার দিকে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আতোয়ার আদালতে উপস্থিত ছিলেন।

আতোয়ার গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শতিরজান চর এলাকার বাসিন্দা।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফারুক আহমেদ প্রিন্স বলেন, ‘গ্রেফতারের পর আসামি আতোয়ার আদালতে ১৬৪ ধারায় হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। এরপর দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এই রায় দেন।’

মামলার বিবরণে তিনি জানান, ২০০৫ সালে আতোয়ার পাশের গ্রামের আনোয়ারাকে বিয়ে করেন। তাদের দাম্পত্য জীবনে ১৩ বছরের একটি মেয়ে সন্তান রয়েছে। বিয়ের পর থেকে যৌতুকসহ বিভিন্ন পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলে আসছিল।

২০১৯ সালের ৬ জানুয়ারি সকালে স্ত্রীকে যৌতুকের জন্য চাপ দেন আতোয়ার। এতে স্ত্রী অসম্মতি জানালে এদিন রাতে আতোয়ার স্ত্রী আনোয়ারাকে লোহার রড দিয়ে মারপিট করেন। পরে আহত আনোয়ারাকে বাড়ির উঠানে নিয়ে তারই ওড়না গলায় পেঁচিয়ে টানা-হেঁচড়া করতে থাকেন। এতে ঘটনাস্থলেই মারা যান আনোয়ারা।

এ ঘটনায় পরদিন নিহতের ভাই মহির উদ্দিন আতোয়ারকে একমাত্র আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। এর এক সপ্তাহ পর পুলিশ আতোয়ারকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

/আরকে/এমএএ/
সম্পর্কিত
২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলায় যুবকের ফাঁসি
স্বরাষ্ট্রমন্ত্রীর ‘মধ্যযুগীয়’ মন্তব্যের প্রতিবাদ গোলাম পরওয়ারের 
আশুলিয়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম