মাংকিপক্স প্রতিরোধে হিলিতে কাজ করছে মেডিক্যাল টিম

হিলি প্রতিনিধি
২৩ মে ২০২২, ১৭:২৬আপডেট : ২৩ মে ২০২২, ১৭:২৬

বিশ্বের ১৪টি দেশে ছড়িয়ে পড়া সংক্রামক রোগ মাংকিপক্স প্রতিরোধে দিনাজপুরের হিলি স্থলবন্দরে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা। হিলির ইমিগ্রেশন চেকপোস্টে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে বসানো হয়েছে মেডিক্যাল টিম।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা পর সোমবার (২৩ মে) সকাল থেকে হিলি স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্টে স্থাপিত মেডিক্যাল টিম কাজ শুরু করেছে। সেখানে বাংলাদেশ ও ভারতের মধ্যে যাতায়াতকারী পাসপোর্ট যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। তবে বন্দর দিয়ে আমদানি-রফতানির কাজে নিয়োজিত পণ্যবাহী ট্রাকের চালক ও হেলপারদের এর আওতায় আনা হয়নি।

হিলি ইমিগ্রেশনের ওসি মো. বদিউজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সাম্প্রতিক সময়ে বিশ্বে মাংকিপক্স নামের নতুন রোগের আবির্ভাব হয়েছে। এ জন্য হিলি চেকপোস্টে মেডিক্যাল টিম কাজ করছে। ইমিগ্রেশেন আগমন ও বহির্গমন করা যাত্রীদের জ্বরসহ অন্য কোনও লক্ষণ দেখলে তাকে আলাদাভাবে চেকআপের ব্যবস্থা করা হচ্ছে। করোনা ও মাংকিপক্সসহ যেকোনও ধরনের রোগের সংক্রমণ প্রতিরোধে যাত্রীদের মাঝে নিরাপদ দূরত্ব বজায় রেখে তাদের কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে।’

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শ্যামল কুমার দাস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মাংকিপক্স নিয়ে স্বাস্থ্য বিভাগের নির্দেশনা গুরুত্ব সহকারে নিয়ে হিলি স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্টে একটি মেডিক্যাল টিম বসানো হয়েছে। সকাল থেকে টিমটি কাজ শুরু করেছে। কোনও যাত্রীর শরীরে এই রোগের লক্ষণ দেখা গেলে তাকে দ্রুত শনাক্তের মাধ্যমে হাসপাতালে ১৪ দিনের আইসোলেশনে রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে। সেই সঙ্গে তার নমুনা সংগ্রহ করে তা পাঠিয়ে নিশ্চিত হবো সেটি মাংকিপক্স কি-না।’

তিনি আরও বলেন, ‘যেহেতু এশিয়াতে এই রোগ এখনও ধরা পড়েনি। তাই এখনও তেমন আতঙ্কিত হওয়ার কিছু হয়নি। তবে আমরা সার্বক্ষণিক সজাগ দৃষ্টি রাখবো।’

/এফআর/
সম্পর্কিত
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি