তেলের বোতলের দাম মুছে বেশি দামে বিক্রি, জরিমানা

কুড়িগ্রাম প্রতিনিধি
২৫ মে ২০২২, ১৮:০৩আপডেট : ২৫ মে ২০২২, ১৮:০৩

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় সয়াবিন তেলের বোতলের গায়ের মূল্য ঘষামাজা করে বেশি দামে বিক্রি এবং অবৈধভাবে মজুত রাখায় দুই দোকানিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আবু বকর সিদ্দিক ও ভূরুঙ্গামারী থানা পুলিশ সহযোগিতা করেন।

বুধবার (২৫ মে) দুপুরে উপজেলার থানাঘাট বাজারে অভিযান চালিয়ে জরিমানা করে জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদফতরের জেলা কার্যাল‌য়ের বাজার তদার‌কি দল।

অ‌ভিযান সূত্রে জানা গে‌ছে, বোতলের গায়ের মূল্য ঘষামাজা করে তুলে বেশি দামে বিক্রির অপরাধে ফজর আলী স্টোরের মালিক জুয়েল রানাকে ১০ হাজার টাকা এবং তেল মজুতের অপরাধে একই বাজারের মন্টু স্টোরের মালিক মোস্তাফিজুর রহমান মন্টুকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। পরে দুই দোকানের তেল আগের দামে মোট ১৪৩ লিটার সয়াবিন তেল বিক্রি করা হয়।

ভোক্তা অধিকার অ‌ধিদফতরের জেলা কার্যাল‌য়ের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, ‌‘দুই দোকা‌নি‌কে জ‌রিমানার পাশাপা‌শি ওই এলাকার ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।’

/এসএইচ/
সম্পর্কিত
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি