১০ বছরের শিশুকে ধর্ষণ, ইমামের যাবজ্জীবন কারাদণ্ড

রংপুর প্রতিনিধি
২৬ মে ২০২২, ১৮:৩৫আপডেট : ২৬ মে ২০২২, ১৮:৩৫

রংপুরের তারাগঞ্জে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় স্থানীয় এক মসজিদের ইমাম আতিকুল ইসলাম ওরফে আতিককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালত-৩ এর বিচারক এম আলী আহাম্মেদ এ রায় ঘোষণা করেন। এ সময় আসামি কাঠগড়ায় উপস্থিত ছিল। 

রায়ের পর সরকার পক্ষের আইনজীবী (বিশেষ পিপি) তায়েজুর রহমান লাইজু সন্তোষ প্রকাশ করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ৪ নভেম্বর সকালে ১০ বছর বয়সী ওই শিশু আসামি আতিকুল ইসলামের কাছে আরবি পড়তে যায়। পরে সকাল ৮টার দিকে আসামি আতিক অন্য ছেলেমেয়েদের ছুটি দিয়ে ওই শিশুটিকে আটকে ধর্ষণ করে। এ ঘটনা কাউকে না জানানোর জন্য শিশুটিকে হুমকিও দেওয়া হয়। পরে বাসায় গেলে প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হলে বিষয়টি জানাজানি হয়।

এ ঘটনায় স্থানীয়রা আতিককে আটক করে। পরে নির্যাতনের শিকার শিশুটিকে প্রথমে তারাগঞ্জ হাসপাতাল ও পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। 

পরে শিশুটির বাবা বাদী হয়ে তারাগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পুলিশ তদন্ত শেষে আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। মামলায় ১০ জন আদালতে সাক্ষ্য দেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের