বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মাদক সেবন, ৬ শিক্ষার্থী আটক

রংপুর প্রতিনিধি
২৮ মে ২০২২, ১২:৫১আপডেট : ২৮ মে ২০২২, ১২:৫১

মাদক সেবনের অভিযোগে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাস থেকে ছয় শিক্ষার্থীকে আটক করা হয়েছে। শনিবার দুপুরে পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে বসে মাদক সেবন করার সময় তাদের আটক করা হয়।

বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইজার আলী জানান, হলের সামনে বসে কয়েকজন শিক্ষার্থী মাদক সেবন করছে– এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাদক সেবন করা অবস্থায় তাদের আটক করে। আটক ছয় জনের মধ্যে দুজন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বাকি চার জন অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী। পরে তাদের বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়। তাদের রংপুর মেট্রোপলিটান পুলিশ আইনে গ্রেফতার দেখিয়ে রংপুর মেট্রোপলিটান আদালতে চালান দেওয়ার প্রক্রিয়া চলছে।

তবে তিনি আটক ছয় শিক্ষার্থীর নাম জানাতে রাজি হননি।

এদিকে, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে ওই শিক্ষার্থীদের আটক করেছে পুলিশ। বিশ্ববিদ্যালয় প্রশাসন মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। অপরাধী যে হোক, কোনও ছাড় দেওয়া হবে না। আইনের আওতায় আনা হবে।’

/এমএএ/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের