স্ত্রীকে হত্যার পর বাড়ির পাশে পুঁতে রাখে মানিক

রংপুর প্রতিনিধি
০৪ জুন ২০২২, ১৮:২৭আপডেট : ০৪ জুন ২০২২, ১৮:২৭

রংপুরের পীরগাছা উপজেলায় নিখোঁজের তিন দিন পর মিলি বেগম (৩০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্বামী মানিক মিয়াকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৪ জুন) বিকালে উপজেলার পারুল ইউনিয়নের বিরামহীন গ্রামে মানিকের বাড়ির পাশের পুকুরপাড়ে গর্ত খুঁড়ে লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্বজনরা জানান, ১০ বছর মানিক ও মিলির বিয়ে হয়। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। আরও একটি বিয়ে করেছে মানিক। বেশ কিছুদিন ধরে মানিক ও তার বাড়ির লোকজন ৫০ হাজার টাকা যৌতুকের দাবিতে মিলিকে চাপ দিয়ে আসছিল। টাকা দিতে অস্বীকার করায় প্রায়ই নির্যাতন করতো। গত ১ জুন রাতে মানিকের মারধরে মিলি জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর তাকে শ্বাসরোধ হত্যা করা হয়।  রাতেই কয়েকজনের সহায়তায় বাড়ির কাছে নিজেদের পুকুরের ধারে মাটি খুঁড়ে গর্ত করে লাশ পুঁতে রাখে।

ঘটনা চাপা দিতে শ্বশুর আজিজুল ইসলামের বাড়িতে গিয়ে মানিক জানায়, মিলি রাগ করে বাসা থেকে বের হয়ে গেছে। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর স্বজনরা বিভিন্ন স্থানে মিলিকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে না পেয়ে আজ সকালে পীরগাছা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে যান বাবা আজিজুল ইসলাম। এরপর মানিকের বাড়িতে গিয়ে প্রথমে তাকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মানিক স্বীকার করে, মিলিকে সে ও তার ভাইসহ হত্যার পর লাশ পুঁতে রেখেছে।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র জানান, মানিককে থানায় আনার পরই তার কথাবার্তায় সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে হত্যার কথা স্বীকার করে। এরপর লাশ কোথায় আছে সে তথ্যও দেয়। বিকাল সাড়ে ৪টায় পুলিশের একটি দল পুকুরপাড়ে মাটি খুঁড়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম