সজনের কেজি ২০০ টাকা

হিলি প্রতিনিধি
১৯ জুন ২০২২, ১৮:২৬আপডেট : ১৯ জুন ২০২২, ১৮:২৬

মৌসুম শেষ হয়ে গেলেও হিলির বাজারে এক কেজি সজনে ডাঁটা ২০০ টাকা বিক্রি হচ্ছে। অসময়ে এ সবজি দেখে ক্রেতারা দোকানে ভিড় করেছেন। তবে বাড়তি দামের কারণে দু’একজন কিনলেও অধিকাংশরা না কিনেই বাড়ি ফিরেচ্ছেন। রবিবার (১৯ জুন) হিলির বাজারে সজনের কেজি ২০০ টাকা বিক্রি করতে দেখা গেছে।

বাজারে সবজি কিনতে আসা মিনহাজুল ইসলাম বলেন, ‘বিকালে সবজি কিনতে কাঁচাবাজারে এসে দেখি সজনে সাজিয়ে রাখা হয়েছে। এখন তো সজনের মৌসুম নয়; তাই অসময়ের এ সবজির স্বাদ নিতে ৫০ টাকায় আড়াইশ গ্রাম কিনলাম। অনেক দাম। অনেকেই না কিনে ফিরেছেন। দামটা কম হলে সবাই কিনতে পারতো।’

খালেদ হোসেন বলেন, ‘বাজারে কাঁচা তরকারির দোকানে সজনে দেখে কিনতে ইচ্ছে হলো। কিন্তু যে দাম তাতে কেনার ইচ্ছে হারিয়ে গেছে। এক কেজি সজনে ২০০ টাকায় কেনা আমার পক্ষে অসম্ভব। সবজির মৌসুমে সজনের কেজি ২০-৩০ টাকা থাকে। এখন ৫০-৬০ টাকা হলেও কেনা যেতো। এ জন্য না কিনে ফিরে যাচ্ছি।’

হিলি বাজারের সবজি বিক্রেতা সোহেল রানা বলেন, ‘সজনের মৌসুম শেষ। এখন নাটোর অঞ্চল থেকে কিছু সজনে আসে। প্রতি কেজি সজনে ১৫০ টাকায় কিনছি আমরা। এর সঙ্গে পরিবহন খরচ, ঘাটতি ও নষ্ট মিলে ২০০ টাকা কেজি বিক্রি করছি। দাম বেশি হলেও সব সজনে বিক্রি হয়ে গেছে।’

/এএম/
সম্পর্কিত
ফাঁকা বাজারে ক্রেতা নেই, তবু সবজির দাম চড়া
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম