মেয়েকে গলা কেটে হত্যা করলেন বাবা

রংপুর প্রতিনিধি
১৯ জুন ২০২২, ২৩:১১আপডেট : ২০ জুন ২০২২, ১৭:১১

রংপুরের পীরগাছা উপজেলার কৈকুড়ি ইউনিয়নে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে ১১ বছর বয়সী মেয়েকে জবাই করে হত্যা করেছেন বাবা। কুপিয়ে আহত করেছেন সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী জেসমিন আকতারকে (৩২)। তাকে গুরুতর আহত অবস্থায় পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রবিবার (১৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইউনিয়নের মংলাকুঠি গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তির নাম রশিদুল ইসলাম।

পুলিশ জানায়, রশিদুল ইসলামের সঙ্গে স্ত্রী জেসমিনের পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া বাধে। একপর্যায়ে স্ত্রীকে ছোরা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় ১১ বছর বয়সী মেয়ে স্থানীয় মংলাকুঠি মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রাফিয়া আকতার মাকে রক্ষা করতে এলে রশিদুল তাকে ছোরা দিয়ে গলা কেটে হত্যা করে। এরপর নিজের গলায় ছুরি চালিয়ে ও বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। এলাকাবাসী তাকে আটক করেন ও গুরুতর আহত জেসমিনকে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে নিয়ে যান।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সাফায়াত হোসেন বলেন, জেসমিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করার পরামর্শ দেওয়া হয়েছে।

পীরগাছা থানার ওসি সরেস চন্দ্রের সঙ্গে যোগাযোগ করা হলে বলেন, জেসমিন আকতারকে তার স্বামী কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছেন। মেয়েকে হত্যা করেছেন। তার স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক। 

/এফআর/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
ডাম্বেল দিয়ে বড় ভাইকে হত্যা: কিশোর উন্নয়ন কেন্দ্রে ছোট ভাই
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম