তিস্তার পানিতে প্লাবিত গঙ্গাচড়ার ৩৬ গ্রাম

রংপুর প্রতিনিধি
২১ জুন ২০২২, ১৫:৩৫আপডেট : ২১ জুন ২০২২, ১৫:৩৭

টানা বর্ষণ ও পাহাড়ি ঢল অব্যাহত থাকায় রংপুরে তিস্তা নদীর পানি আরও বেড়েছে। এতে গঙ্গাচড়া উপজেলার ছয়টি ইউনিয়নের ১০টিসহ মোট ৩৬টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন প্রায় ৪৫ হাজার মানুষ। এসব ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করে আশ্রয়কেন্দ্র খোলার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

পানি উন্নয়ন বোর্ডের (ইউএনও) কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, তিস্তা নদীর পানি মঙ্গলবার (২১ জুন) সকাল ৯টায় বিপৎসীমার ৩১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। গঙ্গাচড়া পয়েন্টে প্রবাহিত হচ্ছে বিপৎসীমার ২৮ সেন্টিমিটার ওপর দিয়ে।

এদিকে পানিবন্দি মানুষ ও তাদের গরু-ছাগলসহ অন্যান্য মালামাল নিয়ে বাড়িঘর ছেড়ে উঁচু স্থানে বা আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে। 

বাড়িঘর ছেড়ে উঁচু স্থানে যাওয়ার জন্য মাইকিং করছে প্রশাসন

লক্ষ্মীটারী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ হাদী জানান, এই ইউনিয়নের চর ইছলী, জয়রাম ওঝাঁ , বিনবিনার চরসহ চরাঞ্চলের গ্রামগুলো প্লাবিত হয়েছে। এসব এলাকার বাসিন্দাদের বাড়ি ঘরছেড়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আশ্রয় নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদ উদ্দিন জানান, বন্যা পরিস্থিতিতে জরুরি ব্যবস্থা গ্রহণে কন্ট্রোল রুম খোলা হয়েছে। সেই সঙ্গে মেডিক্যাল টিম প্রস্তুত রাখা হয়েছে। বন্যাকবলিত ছয়টি ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে চিঠি দেওয়া হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের রংপুরের নির্বাহী প্রকৌশলী আহসান হাবিব জানান, তিস্তা নদীর পানি আগামী ৪৮ ঘণ্টায় আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এতে নদী তীরবর্তী ও চরাঞ্চলের মানুষকে নিরাপদ আশ্রয়ে চলে যাওার পরামর্শ দেওয়া হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
মির্জাপুর থেকে যমুনা সেতু পর্যন্ত তীব্র যানজট, আটকা হাজারো যানবাহন
সাত নদীর পানি বিপদসীমার ওপরে, নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা
বন্যা-জলাবদ্ধতায় ফসলহানি: হাওর রক্ষায় টেকসই পরিকল্পনার আহ্বান
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ