ডুবন্ত ভাইকে তুলতে গিয়ে আরেক ভাইয়েরও মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি
০১ জুলাই ২০২২, ২২:৪০আপডেট : ০১ জুলাই ২০২২, ২২:৪০

গাইবান্ধার সুন্দরগঞ্জে পুকুরের পানিতে ডুবে আহসান মিয়া ও বায়েজিদ হোসেন নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই। শুক্রবার (১ জুলাই) দুপুরে সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নে খামার ধুবনী গ্রামে এই ঘটনা ঘটে।

আহসান মিয়া (৫) সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের দক্ষিণ সমস গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ও বায়েজিদ হোসেন (৪) খামার ধুবনী গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে শান্তিরাম ইউনিয়নের চেয়ারম্যান এ বি এম মিজানুর রহমান খোকন জানান, দুপুরে শিশু আহসানকে সঙ্গে নিয়ে বায়েজিদ তাদের বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে বায়েজিদ পুকুরের মাঝখানে ডুবে যায়। এ সময় আহসান তাকে উদ্ধারে গিয়ে উভয়ই পানিতে ডুবে যায়। পরে অন্য শিশুদের চিৎকারে পরিবারের লোকজন ছুটে এসে দুজনের মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, ঘটনার সময় জুমার নামাজ চলছিল। অনেকেই মসজিদে ছিলেন। নারীরা তাদের উদ্ধার করেন। একসঙ্গে দুই শিশুর মৃত্যুর ঘটনা সুন্দরগঞ্জ থানা পুলিশকে জানানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম