রাতের আঁধারে কেটে দিলো দুই ভাইয়ের লাগানো ৩৫২ মাল্টা গাছ

লালমনিরহাট প্রতিনিধি
০৫ জুলাই ২০২২, ২০:২৯আপডেট : ০৫ জুলাই ২০২২, ২০:২৯

লালমনরিহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নে দুই ভাইয়ের লাগানো ৩৫২টি মাল্টা গাছের চারা রাতের আঁধারে কেটে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৪ জুলাই) দিবাগত রাতে জেলার কাকিনা ইউনিয়নের উত্তর গোপাল রায় এলাকার মমিনুর ইসলাম ও আমিনুর রহমানের মাল্টা ও পেঁপে বাগানে এই ঘটনা ঘটে। এতে প্রায় ১০-১২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছেন দুই ভাই।

সরেজমিনে জানা গেছে, এলাকার হক নার্সারির প্রতিষ্ঠাতা নুরুল হকের (৬৬) দুই ছেলে মমিনুর ইসলাম ও আমিনুর রহমান স্থানীয় একটি কলেজ থেকে স্নাতক পাস করেন। তারা ২০১০ সাল থেকে বিভিন্ন ব্যক্তির জমি লিজ নিয়ে মাল্টা, কমলা, লিচু, পেয়ারা, আম, লটকনসহ বিভিন্ন প্রজাতির ফলের বাগান গড়ে তোলেন। এসব বাগানে পাশাপাশি সজনে, পেঁপে, শসা ও বেগুনসহ বিভিন্ন সবজিও চাষ করেন। এর মধ্যে কাকিনা ইউনিয়নের সুকানদিঘী (পাঁচ মাথা) এলাকার স্থানীয় রেজাউল ইসলামের ১৬২ শতাংশ জমি ২০২১ সালের জানুয়ারি মাসে ২০ বছরের জন্য লিজ নেয় আমিনুর ও মমিনুর। একই বছরে ওই জমিতে ৬০০ মাল্টা ও ৬০০ পেঁপে গাছের চারা রোপণ করেন। এই বাগানের ৩৫২টি মাল্টা কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

রাতের আঁধারে কেটে দিলো দুই ভাইয়ের লাগানো ৩৫২ মাল্টা গাছ

বাগান মালিক মমিনুর ইসলাম বলেন, ‘আমি মঙ্গলবার সকালে আট শ্রমিক সঙ্গে নিয়ে বাগানে সার দেওয়ার জন্য যাই। গিয়ে দেখি মাল্টা গাছ গুলো শোয়ানো। কাছে গিয়ে দেখতে পাই কে বা কারা কেটে দিয়েছে।’

তাদের পরিবারের সঙ্গে স্থানীয় কারও কোনও শত্রুতা নেই দাবি করে তিনি আরও বলেন, ‘বাগানের এই অবস্থা দেখে আমি কয়েক মিনিট কথা বলতে পারিনি। কিছুক্ষণ পর স্বাভাবিক হলে বিষয়টি বৃদ্ধ বাবাকে জানাই। এরপর জমির মালিক, স্থানীয় লোকজন, কালীগঞ্জ থানা পুলিশ, উপজেলা কৃষি কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাই। পরে এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দেই।’

রাতের আঁধারে কেটে দিলো দুই ভাইয়ের লাগানো ৩৫২ মাল্টা গাছ

কালীগঞ্জ থানার ওসি এ টি এম গোলাম রসুল বলেন, ‘মাল্টা গাছ কাটার ঘটনায় মৌখিক অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। দ্রুত অপরাধীকে খুঁজে আইনের আওতায় নেওয়ার পুলিশি চেষ্টা অব্যাহত রয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, ‘বাগান মালিকের অভিযোগ পেয়েছি। গাছের সঙ্গে মানুষের শত্রুতা হতে পারে না। এটি অত্যন্ত খারাপ কাজ হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে উপজেলা কৃষি কর্মকর্তা ও থানার ওসিকে অনুরোধ করা হয়েছে।’

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের