ঈদে রেস্টুরেন্ট বন্ধ থাকায় ২ দিন চলবে না রংপুর এক্সপ্রেস

রংপুর প্রতিনিধি
০৯ জুলাই ২০২২, ০২:১১আপডেট : ০৯ জুলাই ২০২২, ০২:১৩

ঢাকা-রংপুর-ঢাকা রুটে চলাচলকারী আন্তঃনগর ট্রেন রংপুর এক্সপ্রেস আগামী ৯ ও ১১ জুলাই চলাচল করবে না। যাত্রী কম, ঈদে হোটেল-রেস্টুরেন্ট বন্ধ থাকা এবং ট্রেনের মেইনটেনেইন্সের কাজের কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

শুক্রবার (৮ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর রেলওয়ে স্টেশনের সুপার শংকর গাঙ্গুলী।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ঈদের আগের দিন ৯ জুলাই ঢাকা থেকে রংপুরে আন্তঃনগর রংপুর এক্সপ্রেস চলাচল করবে না। ট্রেনটি ঢাকা থেকে ছাড়বে না আবার রংপুর থেকে ঢাকাতেও যাবে না। একইভাবে ঈদের পরদিন ১১ জুলাই ট্রেন চলাচল বন্ধ থাকবে। তবে যথারীতি পরদিন থেকে চলাচল করবে।

এদিকে, ঈদের আগের দিন এবং পরদিন ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা।

শুক্রবার বিকালে রংপুর রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা গেছে, কয়েকজন যাত্রী ঈদের পরদিন রাতের টিকিট নিতে এসেছেন। কিন্তু টিকিট না পেয়ে ফিরে গেছেন।

রংপুর নগরীর মুন্সিপাড়া মহল্লার বাসিন্দা আফজাল হোসেন জানান, তার এক আত্মীয় অসুস্থ। তাকে দেখতে ঈদের পরদিন ঢাকায় যাওয়ার টিকিটের জন্য স্টেশনে এসে জানলেন ট্রেন যাবে না। হঠাৎ রেলওয়ে কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নেওয়ায় ক্ষুব্ধ তিনি।

একই কথা জানালেন নগরীর আলমনগর এলাকার মোস্তফা সরোয়ার। তিনি বলেন, দুই দিন ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত অমানবিক।

সার্বিক বিষয়ে জানতে চাইলে শংকর গাঙ্গুলী বলেন, ঈদের আগের দিন ও পরদিন ট্রেন চলাচল বন্ধ থাকবে।

কারণ হিসেবে তিনি বলেন, ঈদের এই সময়টাতে যাত্রী কম ও হোটেল-রেস্টুরেন্ট বন্ধ থাকে, ট্রেনের যাবতীয় খরচ বেশি হয়। এজন্য ট্রেন চলাচল বন্ধ থাকবে।

তিনি আরও বলেন, ঈদের পরদিন রাতের সাত-আটটি টিকিট বিক্রি করা হয়েছিল। কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে নির্দেশনা পাওয়ার পর টিকিটের টাকা ফেরত দেওয়া হয়েছে যাত্রীদের।

/এএম/এমএস/
সম্পর্কিত
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
ঈদের আগে শেষ মুহূর্তের চাপ, ট্রেনের ছাদেই বাড়ি ফিরছেন যাত্রীরা
টঙ্গী স্টেশনে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়
সর্বশেষ খবর
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম