বিয়ে খেতে যাওয়ার সুযোগে তালা ভেঙে বাড়িতে চুরি

হিলি প্রতিনিধি
১৩ জুলাই ২০২২, ১৩:৫৩আপডেট : ১৩ জুলাই ২০২২, ১৩:৫৩

দিনাজপুরের ঘোড়াঘাটে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সুযোগে এক স্কুলশিক্ষকের বাড়ির তালা ভেঙে মোটরসাইকেলসহ পাঁচ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে চোরেরা। 

মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে ঘোড়াঘাট পৌর এলাকার কাজিপাড়া-বাগানবাড়ি গ্রামের স্কুলশিক্ষক আবু তাহের মোহাম্মদ মুরাদের বাড়িতে এ ঘটনা ঘটে। বাড়িটি ঘোড়াঘাট থানা থেকে ২০০ গজ পশ্চিমে অবস্থিত।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে ওই স্কুলশিক্ষক পরিবার নিয়ে নওগাঁয় এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। একই দিন দুপুরে তার আত্মীয় ইমামুল মোরসালিন বাড়িতে এসে দেখেন দরজা খোলা। ভেতরে গিয়ে দেখেন আলমারি ভাঙা এবং জিনিসপত্র তছনছ করা। পরে মুঠোফোনে বিষয়টি স্কুলশিক্ষককে জানান। খবর শুনে বাড়ি ফিরে মঙ্গলবার রাতে ঘোড়াঘাট থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে অভিযোগ দেন স্কুলশিক্ষক।

অভিযোগ থেকে জানা যায়, বাড়ির দেয়াল টপকে জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে চোরেরা। পরে আলমারির তালা ভেঙে ৩ ভরি স্বর্ণালংকার এবং নগদ ৫০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। এছাড়া চোরেরা বাড়ির মূল ফটকের গেটের তালা ভেঙে তার একটি মোটরসাইকেল নিয়ে যায়।

স্কুলশিক্ষক আবু তাহের মোহাম্মদ মুরাদ বলেন, ‘আমি সকালে পরিবার নিয়ে নওগাঁয় আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম। এই সুযোগে চোরেরা বাড়িতে ঢুকেছিল। বাড়ি থেকে নগদ টাকা ও মোটরসাইকেলসহ পাঁচ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে চোরেরা।’

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, ‘মঙ্গলবার বিকালে ভুক্তভোগী স্কুলশিক্ষকের শ্যালক থানায় এসে বিষয়টি জানান। সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে যাই এবং প্রয়োজনীয় কার্যক্রম শুরু করি। রাত ১১টায় ভুক্তভোগী স্কুলশিক্ষক থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে একটি অভিযোগ দিয়েছেন।’

ওসি আরও বলেন, ‘সন্দেহভাজন বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছি। চোরদের শনাক্তে আমাদের সব ধরনের কার্যক্রম চলমান আছে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে চোরদের শনাক্ত করতে পারবো।’

/এএম/
সম্পর্কিত
লক্ষ্মীপুরে চুরির অপবাদে শিশুকে ইনজেকশন পুশ করে নির্যাতনের অভিযোগ
ধরা পড়েছে চোর, মুক্তি মেলেনি ‘আলামত’ গরুর!
চোরাই স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ৩ জন গ্রেফতার
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের