একসঙ্গে জন্ম নেওয়া আরও ৩ শিশুর নাম রাখা হলো স্বপ্ন-পদ্মা-সেতু

হিলি প্রতিনিধি
১৮ জুলাই ২০২২, ১৭:৪৫আপডেট : ১৮ জুলাই ২০২২, ১৭:৪৫

একসঙ্গে তিন সন্তান জন্ম দিয়েছেন দিনাজপুরের বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়নের টেগরা গ্রামের সাদিনা বেগম (৩২)। পদ্মা সেতুকে স্মরণীয় করে রাখতে তাদের নাম রাখা হয়েছে স্বপ্ন, পদ্মা ও সেতু।

সোমবার (১৮ জুলাই) দুপুরে পৌর শহরের ডা. ইমার উদ্দিন কমিউনিটি হাসপাতালে নরমাল ডেলিভারিতে তিন সন্তানের জন্ম দেন এই প্রসূতি। সাদিনা বেগম উপজেলার টেগরা গ্রামের জাহিদুল ইসলামের স্ত্রী। একসঙ্গে জন্ম নেওয়া তিন জনই কন্যা শিশু।

বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের পরিচালক ডা. ইমার উদ্দিন কায়েস বলেন, ‘সোমবার দুপুর ১২টা ৪০ মিনিটে নরমাল ডেলিভারির মাধ্যমে স্বপ্ন, পদ্মা ও সেতুর জন্ম হয়। মা ও সন্তানরা সুস্থ আছে। তবে নবজাতক শিশুগুলোর উন্নত চেকআপের জন্য দিনাজপুরে রেফার্ড করা হয়েছে।’

এর আগে, ১৭ জুন নারায়ণগঞ্জের একটি বেসরকারি হাসপাতালেও একসঙ্গে তিন শিশুর জন্ম দেন এক প্রসূতি। তাদের নাম রাখা হয় স্বপ্ন, পদ্মা ও সেতু। এই তিন শিশুর জন্য সোনার চেনসহ উপহার পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

/এফআর/
সম্পর্কিত
১০ দিনে পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৬৪ কোটি টাকা
পদ্মা সেতু হয়ে শেষ দিনে স্বস্তির ঈদযাত্রা
ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় টোল আদায় প্রায় ১০ কোটি টাকা
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের