মোটরসাইকেলের পেছনে বাসের ধাক্কা, প্রাণ গেলো ২ জনের

রংপুর প্রতিনিধি
২০ জুলাই ২০২২, ২০:২২আপডেট : ২০ জুলাই ২০২২, ২০:২২

রংপুর সদর উপজেলার পাগলা পীর এলাকার পল্লী বিদ্যুৎ অফিসের কাছে যাত্রিবাহী বাসচাপায় মোটরসাইকেলের আরোহীসহ দুজন নিহত হয়েছেন। বুধবার (২০ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, সিমু শাহেদ পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস রংপুর থেকে দিনাজপুর যাচ্ছিল। এ সময় বাসটি পাগলা পীর এলাকায় রংপুর থেকে তারাগঞ্জগামী মোটরসাইকেলকে পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী হেলাল সরকার ও এক পথচারী নিহত হয়েছেন। নিহত মোটরসাইকেল আরোহী হেলাল সরকারের বাড়ি তারাগঞ্জ উপজেলার হাড়িয়ালকুঠি ইউনিয়নের সরকার পাড়া গ্রামে। অপরজনের নাম পুলিশ নিশ্চিত করতে পারেনি।

রংপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ মাহবুব মোরশেদ জানান, দুর্ঘনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাসটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় জনতা রংপুর দিনাজপুর মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখে। ফলে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ ছিল।

বাসের যাত্রী জালাল জানান, চালক বেপরোয়াভাবে চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের