মারা গেছে পদ্মা, সুস্থ আছে স্বপ্ন ও সেতু

হিলি প্রতিনিধি 
২৩ জুলাই ২০২২, ২৩:১৬আপডেট : ২৩ জুলাই ২০২২, ২৩:১৬

দিনাজপুরের বিরামপুরে একসঙ্গে জন্ম নিয়েছিল তিন শিশু। তাদের নাম রাখা হয়েছিল স্বপ্ন, পদ্মা ও সেতু। তবে জন্মের পাঁচ দিনের মাথায় পদ্মা নামের শিশুটির মৃত্যু হয়েছে। তিন বোনের মধ্যে একজনের মৃত্যু হলেন সুস্থ আছে স্বপ্ন ও সেতু।

শনিবার (২৩ জুলাই) বিকাল ৫টার দিকে উপজেলার বিনাইল ইউনিয়নের কৃষ্টবাটি গ্রামে নিজ বাড়িতে পদ্মা নামের শিশুটির মৃত্যু হয়।

পরিবার সূত্রে জানা গেছে, গত ১৮ জুলাই (সোমবার) দুপুরে বিরামপুরের ইমার উদ্দিন কমিউনিটি হাসপাতালে স্বাভাবিকভাবে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম দেন সাদিনা বেগম। পদ্মা সেতুকে স্মরণীয় করে রাখতে তিন কন্যা শিশুর নাম রাখা হয় স্বপ্ন, পদ্মা ও সেতু। সন্তানদের উন্নত চিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে এক দিনপর শিশুদের নিজ বাড়িতে নিয়ে আসেন।

শিশুদের বাবা জাহিদুল ইসলাম বলেন, আজ দুপরের পর তিন শিশু কন্যা সন্তানকে বাড়িতে সুস্থ দেখে বাজারে গিয়েছিলাম। কিছুক্ষণ পর আমার স্ত্রী মোবাইলে পদ্মার অসুস্থ হওয়ার বিষয়ে জানায়। হাসপাতালে নিয়ে যেতে আমি বাড়ি পৌঁছানোর আগেই পদ্মার মৃত্যু হয়। তবে স্বপ্ন ও সেতু সুস্থ আছে।

বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার বলেন, পদ্মা নামের কন্যা শিশুটি মারা যাওয়ার বিষয়টি জেনেছি। তাই অন্য দুই শিশুদের হাসপাতালে এনে চিকিৎসা দেওয়ায় জন্য শিশুদের বাবাকে পরামর্শ দেওয়া হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী