পঞ্চগড়ে পুকুরের পানিতে পড়ে ভাই-বোনের মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি
২৬ জুলাই ২০২২, ০৪:২৩আপডেট : ২৬ জুলাই ২০২২, ০৪:২৩

পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় পুকুরের পানিতে পড়ে মজিবর রহমান (৮) ও হাবিবা (৬) নামে ভাই-বোনের মৃত্যু হয়েছে।

সোমবার (২৫ জুলাই) সন্ধ্যায় উপজেলার শালবাহান ইউনিয়নের খালপাড়া  এলাকায় এ ঘটনা ঘটে। তারা ওই ইউনিয়নের নালাগছ এলাকার আব্দুল হান্নানের সন্তান।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, বাবা আব্দুল হান্নান নতুন করে  বাড়ি করার জন্য শালবাহান ইউনিয়নের খালপাড়া এলাকার একটি পুকুরের পাড় থেকে ব্যাটারিচালিত ভ্যানে করে  নালাগছ এলাকায় ইট নিয়ে আসছিলেন। তার সাথে মজিবর ও হাবিবা যাওয়ার জন্য বায়না ধরে। পরে তাদের নিয়েই ইট আনা নেওয়া করছিলেন বাবা হান্নান। একপর্যায়ে তিনি মজিবর ও হাবিবাকে খালপাড়া পুকুরের পাড়ে রেখে পার্শ্ববর্তী নতুন বাজার এলাকায় যান। পরে তিনি বাড়ি ফিরে তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যসহ খোঁজাখুঁজি করতে থাকেন। পরে স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা ওই পুকুরের পানিতে নেমে তাদের ডুবন্ত অবস্থায় উদ্ধার করা হয়।

তেতুঁলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) জাহাঙ্গীর আলম পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের