আরেকটি জালিয়াতির নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে: রিজভী

কুড়িগ্রাম প্রতিনিধি
০১ আগস্ট ২০২২, ২০:২৭আপডেট : ০১ আগস্ট ২০২২, ২০:৩৭

আগামী নির্বাচনকে ঘিরে জালিয়াতির প্রস্তুতি চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘আগামী ২০২৩ সালে আরেকটি জালিয়াতির নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সরকার ইভিএম দিয়ে দিন-দুপরে ভোট ডাকাতির নির্বাচন করতে চাইছে।’

সোমবার (১ আগস্ট) বিকালে কুড়িগ্রাম সদরের নীলারাম স্কুল অ্যান্ড কলেজ মাঠে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত বন্যার্তদের মধ্যে ত্রাণ ও ধান বীজ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

এ সময় বিদ্যুৎ সংকট নিয়ে তিনি বলেন, ‘কিছুদিন আগেও আওয়ামী লীগের মন্ত্রীরা বলেছেন লোডশেডিং জাদুঘরে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেই লোডশেডিং জাদুঘরের আলমারি থেকে কীভাবে বেরিয়ে এলো? এখন ঢাকাতেও প্রতিদিন চার থেকে পাঁচ ঘণ্টা লোডশেডিং হয়।’

সরকারের অবস্থা ভালো না দাবি করে তিনি বলেন, ‘আন্তর্জাতিক গণমাধ্যম বলছে সরকারের পায়ের তলায় মাটি নেই। তারা বাংলাদেশকে তাসের ঘর বানিয়েছে।’

তিনি এ সময় দাবি করেন, ‘দেশের উন্নয়নে কাজ করেছেন জিয়াউর রহমান ও বিএনপি।’ 

জেলা কৃষক দলের আহ্বায়ক খলিলুর রহমান খলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা প্রমুখ।

/টিটি/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের