পরিমাপক যন্ত্রে কারসাজি, ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা

গাইবান্ধা প্রতিনিধি
০৭ আগস্ট ২০২২, ১৭:৪০আপডেট : ০৭ আগস্ট ২০২২, ১৭:৪০

গাইবান্ধায় পেট্রল ও ডিজেল পরিমাপে কারচুপি করায় রূপ ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

রবিবার (৭ আগস্ট) দুপুরে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের গাইবান্ধা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুস ছালাম। জরিমানা করা রূপ ফিলিং স্টেশনটি পলাশবাড়ী উপজেলার মাঠেরহাট বাজারে অবস্থিত।

আবদুস ছালাম বলেন, জ্বালানি তেল পরিমাণে কম দেওয়ার অভিযোগে রূপ ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়। অভিযানে স্টেশনে পাঁচ লিটার পেট্রলে ১৬১ মিলিলিটার ও পাঁচ লিটার ডিজেলে ১৩০ মিলিলিটার কম দেওয়ার সত্যতা পাওয়া যায়। পরিমাণে তেল কম দেওয়ায় এবং পরিমাপক যন্ত্রে কারচুপির অপরাধে ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সহযোগিতা করে জেলা পুলিশ। এ সময় জেলা কৃষি বিপণন অধিদফতরের কৃষি বিপণন কর্মকর্তা মো. শাহ মোয়াজ্জেম হোসেন উপস্থিত ছিলেন।

/এএম/
সম্পর্কিত
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
জ্বালানি সাশ্রয়ে সরকারি সভা-সেমিনারে ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহারের নির্দেশ
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের