ভুলে অ্যাকাউন্টে আসা ৩ কোটি টাকা তুলে গ্রেফতার  

গাইবান্ধা প্রতিনিধি 
১১ আগস্ট ২০২২, ২২:০৪আপডেট : ১২ আগস্ট ২০২২, ১০:৪৯

গাইবান্ধা জেলা শহরের সোনালী ব্যাংক লিমিটেডের শাখা থেকে ভুলে অন্য অ্যাকাউন্টে চলে যাওয়া তিন কোটি ২৫ লাখ টাকার রহস্যের জট খুলতে শুরু করেছে। টাকা চলে যাওয়া অ্যাকাউন্টধারী নোয়াখালীর ব্যবসায়ী আবু তাহেরকে আটক করেছে পিবিআই। উদ্ধার করা হয়েছে ৩০ লাখ টাকা। বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গাইবান্ধার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার এআরএম আলিফ।

তিনি বলেন, গত ৬ জুলাই ডাচ-বাংলা ব্যাংকের গাইবান্ধা শাখার এক কর্মকর্তা সোনালী ব্যাংক গাইবান্ধা শাখায় তিন কোটি ২৫ লাখ টাকার ভাউচার জমা দেন। ওই টাকা ডাচ-বাংলা ব্যাংকের প্রধান কার্যালয়ের ০০০২৬০২০০৫৭৪৩ নম্বরের অ্যাকাউন্টে ট্রান্সফার হওয়ার কথা ছিল। তবে ভুলে তা ঢাকার আমির ইন্টারন্যাশনাল নামের ০০০২৬০২০০৫৭০৩ হিসাব নম্বরে চলে যায়। গত ৪ আগস্ট ব্যাংকের রুটিন চেকে বিয়য়টি ধরা পড়ে। পরে ভুলে চলে যাওয়া অ্যাকাউন্টের মালিককে ফোন করে নম্বর বন্ধ পাওয়া যায়। একইসঙ্গে অ্যাকাউন্ট চেক করে দেখা যায় টাকা চলে যাওয়ার পরপরই তিন কোটি ১০ লাখ তুলে নেওয়া হয়। এই ঘটনায় সংশ্লিষ্ট সোনালী ব্যাংক ম্যানেজার জাহিদুল ইসলাম ওই টাকা উদ্ধারে ঘটনাটি লিখিতভাবে পিবিআইকে অবহিত করেন। 

পুলিশ সুপার এআরএম আলিফ জানান, প্রযুক্তি ও বিভিন্নভাবে অনুসন্ধান করে অ্যাকাউন্টের মালিক আবু তাহেরকে গত ৯ আগস্ট নোয়াখালী থেকে আটক করা হয়। তিনি আদম ব্যবসায়ী ও আমির ইন্টারন্যাশনালের মালিক। জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছেন। মূলত একটি ডিজিট পরিবর্তনে ওই টাকা আবু তাহেরের হিসাব নম্বরে চলে যায়। ওই হিসাব নম্বরটি চেক করে দেখা যায়, আবু তাহের তিন কোটি ১০ লাখ টাকা উত্তোলন করে বিভিন্ন অ্যাকাউন্টে ট্রান্সফার করেছেন।

পরে আবু তাহেরের দেওয়া তথ্যানুযায়ী গাইবান্ধা ও ঢাকার একটি টিম ঢাকার দারুস সালাম থানা এলাকার তার শ্যালিকার বাসা থেকে ২০ লাখ ও ভাটার থানা এলাকার স্ট্যান্ডার্ড ব্যাংক থেকে ১০ লাখসহ মোট ৩০ লাখ টাকা উদ্ধার করে। এছাড়া বাকি ১৫ লাখ টাকা আমির ইন্টারন্যাশনাল ব্যাংক হিসাবে জমা আছে। তবে অবশিষ্ট দুই কোটি ৮০ লাখ টাকা উদ্ধারে আবু তাহেরকে জিজ্ঞাসাবাদসহ তৎপরতা চালানো হচ্ছে বলে জানিয়েছে পিবিআই।

এ ঘটনায় সংশ্লিষ্ট সোনালী ব্যাংক গাইবান্ধা শাখার ম্যানেজার মো. জাহিদুল ইসলাম বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় একটি মামলা করেন। আবু তাহেরকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান পিবিআই কর্মকর্তা এআরএম আলিফ।

/টিটি/
সম্পর্কিত
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম