দুর্ঘটনায় গৃহবধূ নিহত, ট্রাকে আগুন দিয়ে চালককে গণপিটুনি

রংপুর প্রতিনিধি
১২ আগস্ট ২০২২, ১৩:২০আপডেট : ১২ আগস্ট ২০২২, ১৩:২২

রংপুরের পীরগঞ্জ উপজেলায় বালুবাহী ট্রাকের চাপায় নুরজাহান বেগম (৩৬) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। শুক্রবার (১২ আগস্ট) সকালে উপজেলার মনখালী ইউনিয়নের জাফরপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ট্রাকে আগুন ধরিয়ে দেয় এবং চালককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।

নুরজাহান বেগম জাফরপাড়ার সাইফুল মিয়ার স্ত্রী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের আগুন নিয়ন্ত্রণে এনেছেন পীরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা।

পুলিশ ও স্থানীয়রা জানান, মদনখালি ও জাফরগঞ্জ সড়কের নির্মাণকাজ চলছে। সকাল ৮টার দিকে বাসা থেকে বের হয়ে ওই সড়ক দিয়ে হাঁটছিলেন নুরজাহান। এ সময় নির্মাণকাজে ব্যবহৃত বালুবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ট্রাকচালককে আটক করে গণপিটুনি দেয় এবং ট্রাকে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পীরগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম এসে আগুন নিভিয়ে ফেলে। আগুনে ট্রাকের সামনের অংশ পুড়ে গেছে।

পীরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রতন শর্মা জানান, ট্রাকচালক দ্রুতগতিতে আসার সময় নুরজাহানকে চাপা দেয়। লাশ উদ্ধার করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

এদিকে গৃহবধূ নিহতের প্রতিবাদে এলাকাবাসী লাশ নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। দুপুর ১২টা পর্যন্ত বিক্ষোভ চলছিল। ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জানান, এলাকাবাসীর সহায়তায় ট্রাকচালককে আটক করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

/এসএইচ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে