কেজিতে ৪০ টাকা কমলো কাঁচা মরিচের দাম 

হিলি প্রতিনিধি
১৭ আগস্ট ২০২২, ০২:১০আপডেট : ১৭ আগস্ট ২০২২, ০২:১০

দেশের বাজারে সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি অব্যাহত রয়েছে। মঙ্গলবার (১৬ আগস্ট) বন্দর দিয়ে ২৫টি ট্রাকে ১০৪ টন কাঁচা মরিচ আমদানি হয়েছে। এতে একদিনের ব্যবধানে দাম কমেছে কেজিতে ৪০ টাকা। 

একদিন আগেও বন্দরে আমদানিকৃত প্রতি কেজি কাঁচা মরিচ ১২০ থেকে ১৩০ টাকায় বিক্রি হয়েছিল। বর্তমানে ৮০ থেকে ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দাম কমায় খুশি বন্দরে কাঁচা মরিচ কিনতে আসা পাইকার ও ব্যবসায়ীরা।

হিলি স্থলবন্দরের কাঁচা মরিচ আমদানিকারক আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, দেশের বাজারে সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে ৬ আগস্ট থেকে বন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি অব্যাহত রেখেছেন আমদানিকারকরা। সোমবার জাতীয় শোক দিবস উপলক্ষে বন্দর দিয়ে মরিচ আমদানি বন্ধ থাকায় মঙ্গলবার দেশের বাজারে চাহিদা বাড়তে পারে। বিষয়টি মাথায় রেখে বন্দর দিয়ে মরিচ আমদানি বাড়িয়েছেন আমদানিকারকরা। ফলে মঙ্গলবার সবচেয়ে বেশি মরিচ আমদানি হয়। পাশাপাশি গত কয়েকদিন আবহাওয়া ভালো থাকায় দেশের বিভিন্ন অঞ্চলে কাঁচা মরিচ উৎপাদন ভালো হওয়ায় বাজারে সরবরাহ বেড়েছে। এজন্য মূলত কেজিতে দাম কমেছে ৪০ টাকা। 

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, জাতীয় শোক দিবস উপলক্ষে একদিন বন্ধের পর মঙ্গলবার বন্দর দিয়ে পুনরায় কাঁচা মরিচ আমদানি অব্যাহত ছিল। তবে মঙ্গলবার বন্দর দিয়ে এ মৌসুমের সবচেয়ে বেশি কাঁচা মরিচ আমদানি হয়েছে। ২৫টি ট্রাকে ১০৩ টন ৯৭০ কেজি আমদানি হয়েছে। এজন্য চাহিদা কমে কাঁচা মরিচের দাম কমেছে বাজারে।

/এলকে/এএম/
সম্পর্কিত
ভারতের ‘মরিচের রাজধানী’ গুন্টুর
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম