দ্বিতীয় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

রংপুর প্রতিনিধি
৩০ আগস্ট ২০২২, ১৯:৫০আপডেট : ৩০ আগস্ট ২০২২, ১৯:৫০

রংপুরের কাউনিয়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৩০ আগস্ট) বিকালে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ২ এর বিচারক তারিক হোসেন এই রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশি পাহারায় রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

মামলার বিবরণে জানা গেছে, রংপুরের কাউনিয়া উপজেলার বাজেমসকুর গ্রামের আক্কাছ আলীর ছেলে আমিনুল ইসলাম বাবুল ঢাকায় একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করতেন। সেখানে আম্বিয়া খাতুন লতার সঙ্গে তার পরিচয় হয়। পরে তারা বিয়ে করেন। কিছুদিন ঘর সংসার করার পর আসামি বাবুল তার স্ত্রীকে না জানিয়ে গোপনে রংপুরের বাড়িতে চলে আসেন। এরপর ২০১৬ সালের ২৫ জুলাই স্ত্রী লতা স্বামীর খোঁজে রংপুরে তার বাসায় আসেন। এসে দেখেন স্বামীর আরেকটি স্ত্রী ও সন্তান আছে।

স্বামীর বাড়িতে অবস্থানের একদিন পর ২৬ জুলাই আম্বিয়া খাতুন লতাকে রাতে তার স্বামী ঘুমন্ত অবস্থায় শ্বাসরোধ করে হত্যা করে। খবর পেয়ে পুলিশ এসে নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। এই ঘটনায় নিহতের ভাই মোশারফ হোসেন বাদী হয়ে কাউনিয়া থানায় মামলা করেন। মামলায় ২৩ জনের সাক্ষ্য ও জেরা শেষে আসামিকে দোষী সাব্যস্ত করে বিচারক এই রায় ঘোষণা করেন।

বাদীপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি নয়নুর রহমান টফি জানান, বাদীপক্ষ ন্যায় বিচার পেয়েছে। রায়ে তারা সন্তুষ্ট।

অপরদিকে, আসামিপক্ষের আইনজীবী আবুল হোসেন জানান, তার মক্কেল ন্যায় বিচার পাননি। তিনি রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।

/এফআর/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের