শুল্ক কমানোয় বন্দর থেকে ১২০০ টন চাল খালাস

হিলি প্রতিনিধি
৩১ আগস্ট ২০২২, ২২:৩২আপডেট : ৩১ আগস্ট ২০২২, ২২:৩৪

শুল্ক কমানোর সুযোগ নিতে আমদানির পরেও হিলি বন্দর থেকে চাল খালাস করছিলেন না ব্যবসায়ীরা। এতে বন্দরে প্রায় ১৩ হাজার টনের বেশি চাল আটকে পড়ে। অবশেষে শুল্ক অব্যাহতির পর বন্দর থেকে চাল খালাসের কাজ শুরু করেছেন আমদানিকারকরা। মঙ্গলবার প্রথম দিনেই ৩০টি ট্রাকে ১২০০ টন চাল খালাস করেছেন তারা।  

হিলি স্থলবন্দরের চাল আমদানিকারক দিনেশ পোদ্দার বাংলা ট্রিবিউনকে বলেন, আমদানি শুল্ক ৬২.৫ ভাগ থেকে কমিয়ে ২৫ ভাগ ও আমদানির অনুমতি দেওয়ায় গত ২৩ জুলাই থেকে স্থলবন্দর দিয়ে আমরা ভারত থেকে চাল আমদানি শুরু করি। কিন্তু ভারতে চালের দাম বাড়ায় ও ডলারের মূল্য বৃদ্ধির কারণে চালের উপর নির্ধারিত শুল্ক পরিশোধ করে বাজারে দেশীয় চালের চেয়ে আমদানি করা চালের দাম বেশি পড়ছিল। এ কারণে বেচাকেনা না থাকায় চাল আমদানি করে আমাদের লোকসান গুনতে হচ্ছিল। এ অবস্থায় দেশের বাজারে চালের সররবাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রনে রাখতে আরও শুল্ক ছাড়ের আশায় বন্দর থেকে আমরা চাল খালাস নেওয়া বন্ধ রেখেছিলাম। এর প্রেক্ষিতে গত রবিবার রাতে চালের আমদানি শুল্ক সবমিলিয়ে ২৫ ভাগ থেকে কমিয়ে ১৫ ভাগ নির্ধারণ করে সরকার। এর ফলে মঙ্গলবার থেকে আটকে থাকা চাল খালাস শুরু হয়েছে বলে জানান তিনি। 

হিলি বন্দরে আটকা ৯ হাজার টন চাল

তিনি আরও জানান, শুল্ক কমানোয় বন্দর দিয়ে আগের চেয়ে চালের আমদানি যেমন বাড়বে তেমনি এসব চাল বাজারে প্রবেশ করলে কেজি প্রতি ৩-৫ টাকা দাম কমে আসবে। 

স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, বন্দর দিয়ে চাল আমদানি অব্যাহত থাকলেও আমদানিকারকরা চাল খালাস নেওয়া বন্ধ রেখেছিলেন।  এতে করে বন্দরে বিপুল পরিমান চাল আটকে পণ্যজটের সৃষ্টি হয়। মঙ্গলবার থেকে আটকে থাকা এসব চাল খালাস শুরু হয়েছে। প্রথম দিন ৩০টি ট্রাকে ১২০০ টন চাল খালাস হয়েছে। এখনও বন্দরে ২৯৮টি ট্রাকে প্রায় ১২ হাজার টন চাল আটকে রয়েছে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
নওগাঁর ‘জিরা ধান’ ঢাকায় গিয়ে যেভাবে হচ্ছে ‘মিনিকেট’ 
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম