নার্সের প্রাইভেটকার পুড়িয়ে দেওয়ার ঘটনায় আলটিমেটাম

রংপুর প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০২২, ১৭:১৮আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২, ১৭:১৮

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ও নার্সেস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সহ-সভাপতি আশরাফুল ইসলাম শামীম ও তার পরিবারকে বাসায় অবরুদ্ধ করে প্রাইভেটকার পুড়িয়ে দেওয়ার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের নার্সরা।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত হাসপাতালের সামনে বিক্ষোভ করেন তারা। এই ঘটনায় দায়ীদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন। অন্যথায় হাসপাতালে কর্মবিরতিসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন।

সকাল ১০টার দিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নার্সরা কর্মবিরতি পালন করে হাসপাতালের সামনে বিক্ষোভ করেন। সেখানে মানববন্ধন ও সমাবেশ করেন। সেখানে বক্তব্য দেন- ভুক্তভোগী আশরাফুল ইসলাম শামীম, স্বাধীনতা নার্সেস পরিষদ রংপুর মেডিক্যাল হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান কামাল, সহ-সভাপতি শফিউজ্জামান রিপন, স্বাধীনতা নার্সেস পরিষদ নেতা মিজানুর রহমান মানিক, আজমিরা বেগম, তানজিনা আফরিন জিমি, রেজিনা বেগম, সেতারা পারভীন, জেসমিন আক্তার জুই, সোহেলা পারভীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

তারা অভিযোগ করে বলেন, সোমবার রাত সাড়ে ৩টার দিকে হাসপাতাল চত্বরে অবস্থিত নার্সেস কোয়ার্টারে শামীম ও তার পরিবারকে অবরুদ্ধ করে গেট বাইরে থেকে বন্ধ করে গ্যারেজে আগুন ধরিয়ে দেয়। সেখানে থাকা শামীমের প্রাইভেটকার ভস্মীভূত হয়। দুষ্কৃতিকারীরা পরিকল্পিতভাবে এই অপকর্ম করেছে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভালেও গ্যারেজ ও প্রাইভেটকারটি পুড়ে গেছে।

এই ঘটনার জন্য নার্সদের এক নেতাকে ইঙ্গিত করে তারা দাবি করেন, তার নেতৃত্বেই এই ঘটনা ঘটানো হয়েছে। তারা ২৪ ঘণ্টার মধ্যে দায়ীদের গ্রেফতার ও বিচার দাবি করেন।

আশরাফুল ইসলাম শামীম দাবি করেন, তার নাইট ডিউটি থাকায় রাত ৩টার দিকে বাসায় ফেরেন। স্ত্রীর সঙ্গে কথা বলার সময় বাইরে শব্দ পেয়ে দেখতে পান গ্যারেজে দাউদাউ করে আগুন জ্বলছে। সেখানে থাকা তার প্রাইভেটকারটিও জ্বলছে। বাইরে বের হওয়ার চেষ্টা করলে দেখেন বাইরে থেকে গেট বন্ধ। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে গেট খুলে দেন। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

/এফআর/
সম্পর্কিত
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
সর্বশেষ খবর
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম