কুড়িগ্রামে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

কুড়িগ্রাম প্রতিনিধি 
০৭ সেপ্টেম্বর ২০২২, ১৬:৩৮আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ১৬:৩৮

কুড়িগ্রাম শহরের দুটি মিষ্টির দোকান এবং এক হোটেল মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। দই-মিষ্টির প্যাকেটের গায়ে উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম-ঠিকানা, উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ ও সর্বোচ্চ খুচরা মূল্য উল্লেখ না থাকায় এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি করায় তাদের জরিমানা করা হয়। 

বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের শাপলা চত্বর ও ঘোষ পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযান সূত্র জানায়, প্যাকেটের গায়ে উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম-ঠিকানা, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ এবং খুচরা মূল্য না থাকায় শাপলা চত্বরের পাবনা প্লাস দধি ও মিষ্টান্ন ভান্ডারকে তিন হাজার ও একই অপরাধে ঘোষ পাড়ার বৈকালি দই অ্যান্ড মিষ্টান্ন ভান্ডারকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে খাবার ঢেকে না রাখা ও অপরিচ্ছন্ন পরিবেশে তৈরি করার অপরাধে শাপলা চত্বরের জান্নাত হোটেলের মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. রফিকুল ইসলাম ও সদর থানা পুলিশ।

/এএম/
সম্পর্কিত
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম