কারখানা থেকে ১৫ লাখ টাকা চুরি, রাখলেন মাটির নিচে

নীলফামারী প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২২, ১৮:৪৫আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ১৮:৪৫

সিসিটিভি ফুটেজ দেখে নীলফামারীর উত্তরা ইপিজেডের এক্সপোলিং ইন্ডাস্ট্রির কারখানা থেকে চুরি হওয়া ১৫ লাখ টাকার মধ্যে ১২ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। চুরির অভিযোগে আনোয়ারুল (৩৪) নামে ওই কারখানার এক কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে তাকে গ্রেফতার করা হয়। গত ৯ আগস্ট ওই কারখানার দ্বিতীয় তলার কক্ষের দরজা ভেঙে টাকাগুলো চুরি করা হয়।

গ্রেফতার আনোয়ারুল সদর উপজেলার পৌর শহরের কুখাপাড়া এলাকার মো. আইয়ুব আলীর ছেলে। সে উত্তরা ইউপিজেডের এক্সপোলিং ইন্ডাস্ট্রি লিমিটেড কারখানার কর্মচারী।

নীলফামারী সদর থানার ওসি আব্দুর রউপ বলেন, গত ৯ আগস্ট রাতে এক্সপোলিং ইন্ডাস্ট্রি লিমিটেড কোম্পানির দ্বিতীয় তলায় পরিবহন বাবদ রাখা ১৫ লাখ টাকা দরজা ভেঙে চুরি করেছে ওই কারখানার কর্মচারী আনোয়ারুল। কারখানার চেয়ারম্যান এ জেড এম কামরুল হামিদ বাদী হয়ে পর দিন শুক্রবার থানায় একটি অভিযোগ করেন।

ওসি আরও জানান, বুধবার ভোরে অভিযান চালিয়ে আনোয়ারুলের নিজ বাড়ির গোয়াল ঘরের মাটির নিচে দুটি প্লাস্টিকের বৈয়াম থেকে ওই টাকা উদ্ধার করা হয়। সেই সঙ্গে তাকে গ্রেফতার করা হয়। সব আইন প্রক্রিয়া শেষে আজ সন্ধ্যায় আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী