রাঙ্গাকে অব্যাহতি, জিএম কাদেরের সমর্থকদের দখলে রংপুরে কার্যালয়

রংপুর প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২২, ২৩:০৬আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ২৩:০৮

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যসহ সব পদ-পদবি থেকে মসিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি দেওয়ার ঘটনায় দলের দুর্গ হিসেবে পরিচিত রংপুরে অস্থির অবস্থা বিরাজ করছে। পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে বুধবার (১৪ সেপ্টেম্বর) রাতে রংপুর জেলা জাতীয় পার্টি কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা।

জাপার প্রেসিডিয়াম সদস্য, রংপুর মহানগর সভাপতি ও রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা ও সাধারণ সম্পাদক এস এম ইয়াসিরসহ তাদের কর্মী-সমর্থকরা কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন। মসিউর রহমান রাঙ্গা রংপুর জেলা জাতীয় পার্টির সভাপতি। তার সমর্থকরা যেকোনও সময় জেলা জাতীয় পার্টি কার্যালয় দখল করতে পারে এমনি আশঙ্কা অবস্থান নিয়েছেন তারা।

মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ‘দলের সংসদীয় নেতা হিসেবে স্পিকারের কাছে জি এম কাদেরের নাম জমা দেওয়ার পর রাঙ্গা বলেছিলেন, তার কাছ থেকে নাকি জোর করে স্বাক্ষর নেওয়া হয়েছে। তিনি (মসিউর রহমান রাঙ্গা) বাচ্চা ছেলে নন, দীর্ঘদিন ধরে রাজনীতি করেও তিনি এসব কথা বলে দলের সিদ্ধান্ত অমান্য করেছেন। সে কারণে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি যদি দলের কাছে ক্ষমা চান তাহলে আবারও তাকে দলে ফিরিয়ে নেওয়ার সুযোগ আছে।’

দল থেকে অব্যাহতির পর বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ঢাকার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন আহ্বান করেছেন রাঙ্গা। বিষয়টি বাংলা ট্রিবিউনকে তিনি নিজেই নিশ্চিত করে জানিয়েছেন, সেখানেই বিস্তারিত বলবেন। তিনি দাবি করেছেন, তাকে অন্যায়ভাবে দলের জি এম কাদের দল থেকে অব্যাহতি দিয়েছেন। তিনি জি এম কাদেরকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলছেন, ‘রংপুরে তারা কীভাবে রাজনীতি করে সেটি দেখবেন’।

এর জবাবে মোস্তাফিজার রহমান বলেন, ‘জি এম কাদেরকে রংপুরে এলে প্রতিহত করবেন বলে রাঙ্গা যে ঘোষণা দিয়েছেন সেটি অবান্তর। যে কেউ রংপুরে আসতে পারে। সেখানে প্রতিহত করার ক্ষমতা কারও। এটা বলে তিনি ভালো করেননি।’

একই কথা বলেন মহানগর জাপা সাধারণ সম্পাদক এস এম ইয়াসির ও জেলা জাপা সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, ‘দলের কাছে ক্ষমা চাইলে অবশ্যই দল বিবেচনা করবে। আর তাকে তো দল থেকে বহিষ্কার করা হয়নি। পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। উনি ক্ষমা চাইলে আবারও দলে ফিরতে পারেন।’

এদিকে, রাঙ্গাকে দল থেকে অব্যাহতি দেওয়ার ঘটনায় জাপার দুর্গ হিসেবে পরিচিত রংপুরে উভয়পক্ষের সমর্থকদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। ফলে সেখানে বড় ধরনের সহিংসতার আশঙ্কা করছেন দলের নেতাকর্মীরা।

উল্লেখ্য, বুধবার জাপার দফতর বিভাগ থেকে জানানো হয়েছে দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে দলের প্রেসিডিয়াম সদস্যসহ সব পদ-পদবি থেকে মসিউর রহমান রাঙ্গা এমপিকে অব্যাহতি প্রদান করেছেন চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি।

/এফআর/
সম্পর্কিত
জিএম কাদেরের মন খারাপ, দেননি ভোট
সংস্কার হচ্ছে উছিলা, ‘হ্যাঁ’ ভোটে ক্ষমতায় থাকতে চায় তারা: জি এম কাদের
‎আ.লীগকে ভোটের বাইরে রেখে নির্বাচন গ্রহণযোগ্য হবে না: জি এম কাদের
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম