কাঁচা মরিচের কেজি ৩০ টাকা

হিলি প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০২২, ১২:১৯আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২২, ১২:২১

সরবরাহ বাড়ায় দিনাজপুরের হিলিতে কাঁচা মরিচের দাম অর্ধেকে নেমেছে। দুই দিন আগেও প্রতি কেজি কাঁচা মরিচ ৬০ টাকা দরে বিক্রি হয়েছে। বর্তমানে দাম কমে ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।

হিলি বাজারে কাঁচা মরিচ কিনতে আসা ইসমাইল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘একে তো আয় রোজগার কম, এর ওপর চাল-ডাল-তেলসহ নিত্যপ্রয়োজনীয় প্রায় প্রতিটি জিনিসের দাম বাড়তির দিকে। এতে আমাদের মতো নিম্নআয়ের মানুষদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। সেই সঙ্গে নতুন করে বৃষ্টির অজুহাতে দুই দিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম তিন গুণ বেড়ে ৬০ টাকায় গিয়ে দাঁড়ায়। বর্তমানে কাঁচা মরিচের দাম কমে ৩০ টাকায় বিক্রি হওয়ায় স্বস্তি ফিরেছে।’

কাঁচা মরিচ কিনতে আসা নাজমা বেগম বলেন, ‘আমার স্বামী ঢাকায় রিকশা চালায়। তার আয় দিয়ে কোনোরকমে ছেলেমেয়েদের পড়ালেখার খরচসহ সংসার চলে। কিন্তু যে হারে জিনিসপত্রের দাম বাড়ছে তাতে সংসার চালানো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে কাঁচা মরিচের দাম বেড়ে দ্বিগুণ হয়ে গিয়েছিল। বর্তমানে দাম কমেছে। এতে চাহিদা অনুযায়ী কাঁচা মরিচ কিনতে পারছি।’

হিলি বাজারের কাঁচা মরিচ বিক্রেতা বিপ্লব শেখ বলেন, ‘দামে পড়তা না থাকায় বেশ কিছু দিন ধরে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি বন্ধ রয়েছে। বাজারে ক্রেতাদের চাহিদা মিটছে দেশীয় কাঁচা মরিচ দিয়ে। তবে গত কয়েক দিন ধরে বৈরি আবহাওয়া ও বৃষ্টিপাত হওয়ায় কৃষকরা যেমন ক্ষেত থেকে কাঁচা মরিচ তুলতে পারেননি, তেমনি উৎপাদন ব্যাহত হওয়ায় বাজারে কাঁচা মরিচের সরবরাহ কমায় দাম বেড়ে গিয়েছিল। বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে কাঁচা মরিচের উৎপাদন ভালো হয়েছে। কৃষকরা ক্ষেত থেকে কাঁচা মরিচ তুলছেন। এতে  মোকামগুলোতে সরবরাহ বাড়ায় দাম কমতির দিকে রয়েছে।’

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ‘দেশের বাজারে চাহিদা থাকায় বন্দর দিয়ে আগে ৫-১০ থেকে ট্রাক করে কাঁচা মরিচ আমদানি হতো। কিন্তু গত ২৫ আগস্টের পর থেকে বন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি হয়নি।’

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কেউ যেন কোনও পণ্যের অহেতুক দাম বাড়াতে না পারে, সেজন্য প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং করা হয়। সেই সঙ্গে ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত রয়েছে।’

/এসএইচ/
সম্পর্কিত
ভারতের ‘মরিচের রাজধানী’ গুন্টুর
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম