রাঙামাটিতে চলছে অটোরিকশা ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা

রাঙামাটি প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২২, ০৯:২০আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, ০৯:২২

চাঁদার দাবিতে সিএনজিচালিত অটোরিকশায় আগুন ও ভাঙচুরের ঘটনার প্রতিবাদে রাঙামাটিতে অনির্দিষ্টকালের জন্য ডাকা ধর্মঘট চলছে। রবিবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকে শহরের বনরুপা, দোয়েল চত্বর, কলেজ গেট, তবলছড়ি ও রিজার্ভ এলাকায় ধর্মঘট পালন করছেন চালকরা। বনরুপায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করতে দেখা গেছে।

শহরের একমাত্র গণপরিবহন অটোরিকশা চলাচল না করায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। সপ্তাহের প্রথম কার্যদিবসে গাড়ি না পেয়ে চাকরিজীবী ও শিক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। অনেকেই হেঁটেই গন্তব্যে রওনা দিচ্ছেন। তবে এসএসসি পরীক্ষার্থীরা এই ধর্মঘটের আওতার বাইরে রয়েছে। দূরপাল্লার বাস চলাচল ও অভ্যন্তরীণ নৌ চলাচল স্বাভাবিক রয়েছে।

স্কুলগামী শিক্ষক মো. রানা বলেন, ‌‘অটোরিকশা শ্রমিক ইউনিয়নের দাবি যৌক্তিক, কিন্তু তাদেরও আমাদের কথা চিন্তা করা প্রয়োজন। এখন বিদ্যালয়ে যেতে কষ্ট হচ্ছে। কলেজ গেট থেকে হেঁটে বনরুপায় এসেছি। আগে থেকে জানলে আমাদের সুবিধা হতো। বিকল্প ব্যবস্থা করা যেত।’

শহরের একমাত্র গণপরিবহন অটোরিকশা চলাচল না করায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ

এসএসসি পরীক্ষার্থী তারেক মাসুদ বলেন, ‘ধর্মঘটের কারণে সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নেতাদের ধন্যবাদ জানাই। কারণ তারা পরীক্ষার্থীদের কেন্দ্রে যাতায়াতের ব্যবস্থা রেখেছেন।’

অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু জানান, শনিবার রাতে রাঙামাটির শহরে রাঙাপানি এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর এবং এর আগে শুক্রবার সকালে চাঁদার টোকেন না থাকায় আসামবস্তি-কাপ্তাই সড়কে একটি অটোরিকশায় আগুন দেয় দুর্বত্তরা। তারই প্রতিবাদে ধর্মঘট চলছে।

তিনি আরও জানান, শুক্রবারের ঘটনার পর প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছিল। একই সঙ্গে তিন দফা দাবিও জানানো হয়েছিল। সড়কে নিরপত্তার দাবি জানান তিনি।

জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘আমরা বেলা ১১টায় সভা ডেকেছি। সব পক্ষের সঙ্গে বসে আলোচনার মাধ্যমে একটি সমাধান বের করার চেষ্টা করতে হবে।’

/এসএইচ/
সম্পর্কিত
ধর্মঘট প্রত্যাহার, বাস চলছে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে
নওগাঁ থেকে সব রুটের বাস চলাচল বন্ধ
দুদিন পর হবিগঞ্জে পরিবহন ধর্মঘট প্রত্যাহার, মঙ্গলবার থেকে চলবে বাস
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম