‘রংপুর মেডিক্যালে চিকিৎসকরাও সিন্ডিকেটের হাতে জিম্মি’ 

রংপুর প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০২২, ১৬:৫১আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২২, ১৬:৫১

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারীদের সিন্ডিকেট আর অসাধু চক্রের কাছে রোগীদের পাশাপাশি চিকিৎসকরাও জিম্মি হয়ে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। এসবের প্রতিবাদে সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতাল চত্বরে বিশেষজ্ঞ ও সিনিয়র এবং ইন্টার্ন চিকিৎসকরাসহ শিক্ষার্থীরা মানববন্ধন ও সমাবেশ করেছেন।

সমাবেশে চিকিৎসকরা জরুরি বিভাগে চতুর্থ শ্রেণির কর্মীদের বকশিশ বাণিজ্য, ট্রলিতে রোগীদের বহন করা এমনকি লাশ নামাতেও জোর করে টাকা আদায়সহ ওষুধ চুরিসহ নানা অনিয়মের অভিযোগ করেন। 

বক্তারা বলেন, রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিভিন্ন জেলা-উপজেলা থেকে আসা রোগীরা ভর্তি থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে দালাল সিন্ডিকেটের কাছে জিম্মি। তারা কোনও চিকিৎসা সেবা পায় না। রোগীদের জন্য বরাদ্দ ওষুধ চুরি করে বিক্রি করে দেওয়া হয়। শুধু তাই নয়, রোগী ভর্তি হওয়ার পর ট্রলিতে করে ওয়ার্ডে নিয়ে যেতে দুইশ’ টাকা বকশিশ, রোগী নামাতে দুইশ’ টাকা, বেড নিতে পাঁচশ’ টাকা, চাদর-বালিশ নিতে একশ’ টাকা এটা বাধ্যতামূলকভাবে দিতে হয়। প্রতিবাদ করলে মারপিটের শিকার হতে হয়। 

 চিকিৎসকরা আরও বলেন, হাসপাতালে রোগী মারা গেলেও ট্রলিতে করে লাশ নামিয়ে আনা ও গাড়িতে তুলে দিতেও পাঁচশ’ টাকা দিতে হয় স্বজনদের। ওরা বকশিশের নামে জোর করে টাকা আদায় করছে। শুধু তাই নয় অধ্যাপক পদ মর্যাদা থেকে শুরু করে জুনিয়র কনসালটেন্টরাও তাদের কাছে জিম্মি হয়ে পড়েছেন। বাংলাদেশে আর কোনও সরকারি হাসপাতালে এমন নৈরাজ্য নেই বলেও দাবি করেন তারা।

অবস্থার পরিবর্তনে চিকিৎসকরা ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছেন। সমাবেশ থেকে সব চিকিৎসককে এগিয়ে আসারও আহ্বান জানানো হয়। উল্লেখিত সময়ে সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।  

/টিটি/
সম্পর্কিত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
হঠাৎ হাসপাতাল পরিদর্শনে হাসনাত আবদুল্লাহ, ৫ চিকিৎসককে শোকজ
মানসিক রোগীদের সহায়তা দিচ্ছে ‘থেরাপি গাধা’
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান