প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নদীতে ডুবে যুবকের মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি
০৬ অক্টোবর ২০২২, ২০:৩১আপডেট : ০৬ অক্টোবর ২০২২, ২০:৩১

দিনাজপুরের বীরগঞ্জে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নদীতে ডুবে ধনঞ্জয় রায় (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার ঢেপা নদীর স্লুইসগেট ঘাটে ওই যুবক নিখোঁজ হন। সন্ধ্যায় লাশ উদ্ধার করা হয়। ধনঞ্জয় বীরগঞ্জ পৌর শহরের হরিবাসর পাড়ার মধু চন্দ্র রায়ের ছেলে।

বীরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাখাওয়াত হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে বীরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মঈনুল ইসলাম বলেন, ‘বৃহস্পতিবার বিকালে সবার সঙ্গে পৌর শহরের আদিবাসীপাড়ার প্রতিমা বিসর্জন দিতে যান ধনঞ্জয়। তার সঙ্গে মা-বাবাও ছিলেন। প্রতিমা বিসর্জনের সময় নদীতে ডুবে যান ধনঞ্জয়। বিষয়টি বীরগঞ্জ ফায়ার সার্ভিসকে জানানো হলে তারা এসে উদ্ধার কার্যক্রম শুরু করে। অনেক খোঁজাখুঁজির পরও উদ্ধার করতে না পারায় রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। সন্ধ্যায় তার লাশ উদ্ধার করে ডুবুরি দল।’ 

তিনি আরও বলেন, ‘নদীতে পানি কম থাকলেও খননের কারণে কোথাও কোথাও গর্ত বেশি রয়েছে। সেসব স্থানের গভীরতা বেশি। পাশাপাশি নদীতে স্রোতও ছিল। সাঁতার না জানায় ওই যুবক নদীর গভীরে চলে যাওয়ায় মৃত্যু হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী