‘রিপনকে নির্বাচিত করলে সাঘাটা-ফুলছড়ির সব সমস্যা সমাধান হবে’

গাইবান্ধা প্রতিনিধি
০৭ অক্টোবর ২০২২, ২০:৩৩আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ২০:৩৩

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘ফুলছড়ি-সাঘাটার (গাইবান্ধা-৫) অসমাপ্ত কাজ সমাপ্ত করতে শেখ হাসিনার মনোনীত প্রার্থী মাহমুদ হাসান রিপনকে আগামী ১২ অক্টোবরের নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত করতে হবে। রিপনকে নির্বাচিত করতে পারলে সাঘাটা ও ফুলছড়ি উপজেলাকে চিরতরে নদী ভাঙনের হাত থেকে রক্ষা করা সম্ভব হবে। এ ছাড়া ব্রিজ-কালভার্ট, রাস্তাঘাট, স্কুল-কলেজসহ যত সমস্যা আছে সব সমাধান করা সম্ভব হবে।’

শুক্রবার (৭ অক্টোবর) সন্ধ্যায় গাইবান্ধার ফুলছড়ি উপজেলার নাপিতের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহমুদ হাসান রিপনের নৌকা মার্কার সমর্থনে এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নানক বলেন, ‘আপনারা অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়াকে (এই আসনের প্রয়াত এমপি) যেভাবে নির্বাচিত করেছিলেন, একইভাবে ঐক্যবদ্ধ হয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন। নৌকার প্রার্থী মাহমুদ হাসান রিপন একজন সৎ ও আদর্শবান মানুষ। যেহেতু সাঘাটা-ফুলছড়ির মানুষ বেইমান নয়, তাই ঝড়-বৃষ্টি উপেক্ষা করে আপনারা ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়ে বিপুল ভোটে নৌকার বিজয় নিশ্চিত করবেন।’

ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জি এম সেলিম পারভেজের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন- ওই আসনে নৌকার প্রার্থী মাহমুদ হাসান রিপন, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান বাদশা, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সাদ্দাম হোসেন পাভেল, সহ-সম্পাদক জামিল হোসেন, রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্দি মন্ডল, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি লিয়াকত শিকদার ও রেজোয়ানুল হক চৌধুরী শোভন।

/এফআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে