বৃষ্টি দেখে টিনের ঘরে আশ্রয়, বজ্রাঘাতে প্রাণ গেলো ৫ জনের

রংপুর ও গাইবান্ধা প্রতিনিধি
১১ অক্টোবর ২০২২, ১৬:৪১ আপডেট : ১১ অক্টোবর ২০২২, ১৭:৪১

রংপুরের পীরগঞ্জে একটি ইটভাটায় বজ্রাঘাতে একসঙ্গে পাঁচ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চার জন ইটভাটার শ্রমিক ও একজন কৃষক। মঙ্গলবার (১১ অক্টোবর) বিকাল ৩টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের পীরগঞ্জ উপজেলার চক সোলাগাড়ি এলাকার বিইবি নামের ইটভাটায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যে ইটভাটায় কাজ করছিলেন শ্রমিকরা। পরে সেখানে থাকা একটি টিনশেড ঘরে আশ্রয় নেন চার শ্রমিকসহ ঘাস কাটতে আসা এক কৃষক। এ সময় হঠাৎ বজ্রাঘাতের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মারা যান চার শ্রমিক। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা কৃষকেরও মৃত্যু হয়। 

মারা শ্রমিক ও কৃষক হলেন- গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার চকনদী গ্রামের নাজমুল ইসলাম (২২), একই গ্রামের সিয়াম মিয়া (২০), শাহাদত (২২) রশিদুল ইসলাম (২৮) ও পলাশবাড়ী উপজেলার কাবিলপুর সোনাতলা গ্রামের কৃষক আব্দুল জলিল মিয়া (৬০)। 

পীরগঞ্জ থানার ওসি আবদুল আউয়াল পাঁচ জনেরর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

পীরগঞ্জ থানার এসআই নুর আলম জানান, মৃতদের লাশ স্বজনরা নিয়ে গেছেন। 

/এফআর/
সম্পর্কিত
ডিসি সম্মেলনে ত্রাণমন্ত্রী  হাওর ও উত্তরাঞ্চলে বজ্রপাত মোকাবিলায় সেল্টার নির্মাণ করা হবে
কিশোরগঞ্জে বজ্রাঘাতে তিন কৃষকের মৃত্যু
বৃষ্টির মধ্যে নামলেন নদে, বজ্রাঘাতে মৃত্যু
সর্বশেষ খবর
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
ধানম‌ন্ডি‌তে ‌শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হোস্টেল ভাঙচুর
ধানম‌ন্ডি‌তে ‌শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হোস্টেল ভাঙচুর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!