গাইবান্ধা-৫ উপনির্বাচন: জাতীয় পার্টিসহ ৪ প্রার্থীর ভোট বর্জন

গাইবান্ধা প্রতিনিধি
১২ অক্টোবর ২০২২, ১২:৫১ আপডেট : ১২ অক্টোবর ২০২২, ১২:৫১

গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে কেন্দ্র দখলসহ নানা অনিয়মের অভিযোগ তুলে চার প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। বুধবার (১২ অক্টোবর) দুপুর ১২টার দিকে সাঘাটা উপজেলার বগার ভিটা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে এই ঘোষণা দেন তারা।

ভোট বর্জনকারী প্রার্থীরা হলেন—জাতীয় পার্টির এ এইচ এম গোলাম শহীদ রনজু (লাঙল), বিকল্পধারা বাংলাদেশের জাহাঙ্গীর আলম (কুলা), স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদ (আপেল) ও সৈয়দ মাহবুবুর রহমান (ট্রাক)।

আরও পড়ুন: গাইবান্ধা-৫ উপনির্বাচন, ৪৪ কেন্দ্রে ভোট বন্ধ

আওয়ামী লীগের প্রার্থীদের বিরুদ্ধে কেন্দ্র দখল, জাল ভোট দেওয়া ও ইভিএমএ জালিয়াতিসহ নানা অভিযোগ তুলে ভোট বাতিলের দাবি জানিয়েছেন তারা। সেই সঙ্গে পুনরায় তফসিল ঘোষণা করে ভোটগ্রহণের দাবি জানিয়েছেন।

জানা গেছে, গোপন কক্ষে একজনের পরিবর্তে আরেকজন ভোট দেওয়ার অভিযোগে ৪৪টি কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ করেছে নির্বাচন কমিশন। বেলা ১১টায় এ তথ্য নিশ্চিত করেন রিটার্নিং অফিসার ও রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

আরও পড়ুন: গাইবান্ধায় উপনির্বাচন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে: সিইসি

তিনি জানান, সাঘাটা ও ফুলছড়ি উপজেলার ৪৪টি কেন্দ্রে গোপন কক্ষে ইভিএমে একজনের পরিবর্তে আরেকজন ভোট দেওয়ার অভিযোগে ভোট বন্ধ রাখা হয়েছে। 

এদিকে গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। দুপুরে নির্বাচন কমিশন ভবন থেকে সিসিটিভি ক্যামেরায় নির্বাচন পর্যবেক্ষণের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

/এসএইচ/
সম্পর্কিত
রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে ভোট: পাঁচটি দলের ৬ প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ
ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতির ভাইসহ মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির দুই নেতা, কারণ কী
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম