গাইবান্ধা-৫ উপনির্বাচন: ৪৪ কেন্দ্রে ভোট বন্ধ

গাইবান্ধা প্রতিনিধি
১২ অক্টোবর ২০২২, ১১:৩১ আপডেট : ১২ অক্টোবর ২০২২, ১২:৪১

গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে উপনির্বাচনে গোপন কক্ষে একজনের পরিবর্তে আরেকজন ভোট দেওয়ার অভিযোগে ৪৪টি কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ করেছে নির্বাচন কমিশন। বুধবার সকাল ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন রিটার্নিং অফিসার ও রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

রিটার্নিং অফিসার জানান, সাঘাটা ও ফুলছড়ি উপজেলার ৪৪টি কেন্দ্রে গোপন কক্ষে ইভিএমে একজনের পরিবর্তে আরেকজন ভোট দেওয়ার অভিযোগে ভোট বন্ধ রাখা হয়েছে। 

এ বিষয়ে ভোট কেন্দ্রে (কাজী আজাহার আলী সরকার মডেল উচ্চ বিদ্যালয়ে) কথা হয় জেলা প্রশাসক মো. অলিউর রহমানের সঙ্গে। তিনি বলেন, ‘ভোট কেন্দ্রের কক্ষে ভোটারের পরিবর্তে অন্যজন ভোট দেওয়ার ঘটনায় ওইসব কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ রয়েছে।’

এ ছাড়া ভোট কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়ার ঘটনায় লাঙ্গলের প্রার্থীর অভিযোগের বিষয়টিও তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

/এমএএ/
সম্পর্কিত
রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে ভোট: পাঁচটি দলের ৬ প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ
ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতির ভাইসহ মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির দুই নেতা, কারণ কী
সর্বশেষ খবর
ধানম‌ন্ডি‌তে ‌শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হোস্টেল ভাঙচুর
ধানম‌ন্ডি‌তে ‌শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হোস্টেল ভাঙচুর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!