মনগড়া দামে চিনি বিক্রি, ২ দোকানিকে জরিমানা

কুড়িগ্রাম প্রতিনিধি
২৬ অক্টোবর ২০২২, ১৭:৫১আপডেট : ২৬ অক্টোবর ২০২২, ১৭:৫১

চিনির বাজার নিয়ন্ত্রণে বাজার তদারকি অব্যাহত রেখেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কুড়িগ্রাম জেলা কার্যালয়। বুধবার (২৬ অক্টোবর) সংস্থাটির বাজার তদারকি দল জেলার নাগেশ্বরী উপজেলায় অভিযান পরিচালনা করে দুই দোকানিকে ১২ হাজার টাকা জরিমানা করেছে।

অধিদফতরের কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাফিজুর জানান, বুধবার দুপুরে নাগেশ্বরী পৌরসভার বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ না করা এবং মনগড়া দামে চিনি বিক্রির অপরাধে নাগেশ্বরী বাজারের মধুসূদন সাহা অ্যান্ড সন্সের মালিক গৌতম কুমার সাহাকে ১০ হাজার টাকা এবং একই অপরাধে লোকনাথ ভান্ডারের মালিক মলয় সাহাকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর পবিত্র কুমারসহ নাগেশ্বরী থানা পুলিশ উপস্থিত ছিল।

তিনি আরও বলেন, কিছু ব্যবসায়ী সরকার নির্ধারিত দামে চিনি বিক্রি না করে নিজেদের মনগড়া দামে চিনি বিক্রি করছেন। বাজার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অভিযান চলবে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক