রংপুরের মহাসমাবেশে গিয়ে বিএনপি নেতার মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি
২৯ অক্টোবর ২০২২, ১৭:৪৪ আপডেট : ২৯ অক্টোবর ২০২২, ১৭:৪৪

রংপুরে বিএনপির বিভাগীয় মহাসমাবেশে যোগ দিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে কাহারোল উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমানের (৪৫) মৃত্যু হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) বিকালে সমাবেশস্থলেই তিনি হৃদরোগে আক্রান্ত হন।

পরে গুরুতর অবস্থায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দিনাজপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান জুয়েল বিষয়টি নিশ্চিত করে বলেন, সমাবেশে যোগ দেওয়ার পর তিনি হৃদরোগে আক্রান্ত হন। এরপর হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে যাওয়ার আগেই তার মৃত্যু হয়েছে।

সকালে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মোস্তাফিজুর রহমান কাহারোল থেকে রংপুরের বিএনপির মহাসমাবেশে যোগ দেন।

/এফআর/
সম্পর্কিত
‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’
হেফাজতের আমিরের সঙ্গে রাশেদ খাঁনের কী কথা হলো?
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম